নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষ। ব্যথা পেলে কান্না আসে, সেটা শারীরিক বা মানসিক যেটাই হোক না কেন। কিন্তু চোখে জল আসে না।

পাঠক মানব

পাখি কখন জানি উড়ে যায়...................।

পাঠক মানব › বিস্তারিত পোস্টঃ

কেন ব্লগে পড়তে এলাম ? ব্লগ পড়ে কি শিখলাম ?

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

ব্লগে বিভিন্ন ব্লগারের লেখা পড়ি মোটামুটি বহুদিন হল। ব্লগে পড়াটা এক সময় নেশার মত হয়ে উঠলো, কমেন্টস রিপ্লাই তর্ক বিতর্ক খুব উপভোগ করতাম। পাঠক ছিলাম ( এখনও তাই আছি, লেখক হওয়ার চেয়ে মঙ্গলে পাড়ি জমানো সহজ), শুধু পড়ে যেতাম , তর্কে অংশ নিতে ইচ্ছে করতো, কিন্তু দেখতাম কেউ না কেউ আমার মন মতো উত্তর দিয়ে দিয়েছে। তাই নিজের আইডি আর খোলা হয় নি। অবশেষে নিজের আইডি খুললাম ,অন্যের লেখা পড়ে কমেন্ট করার জন্য । কিন্তু দেখি এতেও সমস্যা । পথ ভুলে দু একজন আমার এখানে এসে পড়েছে বা আরো আসতে পারে । তাই ভাবলাম একটা পোস্ট করি ( নিজের ভেতর পাঠকের পাশাপাশি ব্লগার ব্লগার একটা ভাব আসতেছে) এলোমেলো যা মনে চায় তাই নিয়ে।

কেন ব্লগে পড়তে এলাম?

লিখতে চেয়েছিলাম কেন ব্লগে পড়তে এলাম তা নিয়ে, প‌্যাচাল চলে যাচ্ছে অন্যদিকে। যা হোক , কেন ব্লগে পড়তে এলাম? সংবাদ পত্রে বা বইতে শুধুমাত্র প্রতিষ্ঠিত লেখকের লেখা পড়া যায়, সেটা আবার নির্দিষ্ট ঘরোনার, সীমিত বিষয়ক। অন্যদিকে ব্লগে একের ভিতর সব। যা খুশি তাই পড়া যায় অন্যের প্রতিক্রিয়াসহ। এবং সমাজের সব শ্রেণীর লোকের লেখা, সব বিষয়ের উপর। আর কি চমৎকার একেক জনের লেখার ধরন! মোট কথা ব্লগে এলে পড়ে তৃপ্তি পাই।

কি শিখলাম ব্লগ পড়ে??

০. সাধারন মানুষের ব্লগ সম্পর্কে, ব্লগার সম্পর্কে ধারনা জ্ঞান শূণ্যে ।
১.না জেনে কোন বিষয়ের উপর লেখার চেয়ে আমার মত পাঠক হয়ে থাকাই শ্রেয়। কেন না আবোলতাবোল তথ্য ফাইন্ড আউট করার মত বহু পাঠক আছে ।
২. লেখক তথ্যে ভুল থাকলেও বেশীর ভাগ লেখক তা মানতে নারাজ। অন্যের যুক্তি মানতে চায় না।
৩. এক শ্রেণীর লেখকরা দেখি যুক্তির চেয়ে গালাগালি বেশী ব্যবহার করে।
৪. কোন বিষয়ে তর্ক শুরু হলে তার মীমাংসা হয় না। যার যার তালগাছ সে সে বগলদাবা করে রাখে। তারপরেও
ক্যাচাল পড়তেই বেশী ভাল লাগে। ( সবাই এক রকম না)

আসলে যা লিখতে চেয়েছি তা লেখা হলো না। তবুও লিখলাম ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:

" সংবাদ পত্রে বা বইতে শুধুমাত্র প্রতিষ্ঠিত লেখকের লেখা পড়া যায়, "

ব্লগের তুলনায়, সংবাদ পত্রের লেখকেরা লিলিপুটিয়ান ব্যতিত আর কিছু নয়।

ব্লগের লেখার ও ব্লগের পরিবেশ বুঝতে সময় লাগে; গালাগালী হলেও পাঠক বুঝতে পারে, কে কি নিয়ে গালি দিচ্ছে

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

পাঠক মানব বলেছেন: প্রতিষ্ঠিত বলতে বই বের করার সামর্থ্য, বাজারে পরিচিতি বুঝাতে চেয়েছিলাম, নি:সন্দেহে বর্তমান লেখকের চেয়ে ব্লগারদের লেখা যে কোন দিক থেকে ভালো। ধন্যবাদ ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

বর্নিল বলেছেন: অাপনার মতোই অামিও

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮

পাঠক মানব বলেছেন: শুনে খুশি হলাম। আমাদের মত অনেকে আছে।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: সাধারন মানুষের ব্লগ সম্পর্কে, ব্লগার সম্পর্কে ধারনা জ্ঞান শূন্যে । -- ঠিক বলেছেন।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯

পাঠক মানব বলেছেন: আশেপাশের পরিচিত জনের মনোভাব দেখেই বুঝা যায়। ধন্যবাদ সহমতের জন্য

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্লগের ক্যাচালও উপভোগ্য হয়।

গুটিকয়েক খারাপ দৃষ্টান্ত ছাড়া, লেখার মান যা-ই হোক, ব্লগের অধিকাংশ লেখার বিষয় উচ্চমানের।

পড়তে থাকুন। আর এভাবে মাঝেমাঝে অস্তিত্ব প্রকাশ করুন :)

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

পাঠক মানব বলেছেন: ক্যাচাল সত্যিই উপভোগ্য

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বেশ ভালো লিখেছেন। চালিয়ে যান। শুভকামনা রইল।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

পাঠক মানব বলেছেন: অজস্র ধন্যবাদ উৎসাহ প্রদানের জন্য

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"মোটা ফ্রেমের চশমা বলেছেন: বেশ ভালো লিখেছেন। চালিয়ে যান। শুভকামনা রইল। "

সহমত।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

পাঠক মানব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার বলেছেন ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

পাঠক মানব বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কাবিল বলেছেন: ৪. কোন বিষয়ে তর্ক শুরু হলে তার মীমাংসা হয় না। যার যার তালগাছ সে সে বগলদাবা করে রাখে। তারপরেও
ক্যাচাল পড়তেই বেশী ভাল লাগে। ( সবাই এক রকম না)
সহমত

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

পাঠক মানব বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সাহসী সন্তান বলেছেন: ব্লগ এবং ব্লগার দুটো একে অন্যের সাথে ওৎপ্রত ভাবে জড়িত! ব্লগ ছাড়া যেমন ব্লগার হয়না, তেমনি ব্লগার ছাড়া ব্লগ হয় না! কোন লেখকের লেখার মান না দেখে সে কি বলতে চাইছে সেটাই হলো মূখ্য বিষয়! সবাই যেমন গুছিয়ে লিখতে পারেনা, তেমনি সবার লেখার স্টাইলও সমান না! ভাল খারাপ দুটো মিলিয়েই ব্লগ! এখানে সবার উপস্থিতি সমান....!! কেউ যুক্তি দেয় যুক্তি খন্ডানোর জন্য, আর কেউ তর্ক করে অন্যকে হেয় করার জন্য!

তারপরেও আমার মতে, ব্লগ এমন একটা প্লাটফর্ম যেখানে জানাও যায়, আবার জানানোও যায়!

হ্যাপি ব্লগিং! শুভ কামনা জানবেন!

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

পাঠক মানব বলেছেন: ব্লগ একটা প্লাটফর্ম যেখানে জানাও যায়,জানানোও যায়। এই বৈশিষ্ট্যটার জন্য ব্লগে আসলে খুব ভাল লাগে।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো বলেছেন।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

পাঠক মানব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

গেম চেঞ্জার বলেছেন: যারা ব্লগে আসে তাঁরা কিন্তু কম্পিউটারে নিজের চিন্তা প্রকাশ করবার মতো ক্ষমতা নিয়েই আসে। আপনি প্রধানত নিজেকে পাঠক হিসেবে দাবি করেন, ভাল। তবে ব্লগে নিজের বিশ্লেষণি ক্ষমতা প্রকাশের ভাল একটি সূযোগ থাকে। অথচ অধিকাংশ সময়ই ব্লগাররা তা করেন না। যদি একটি মন্তব্যও করেন তাহলে অন্তত যুক্তি বিচার, বিবেচনাবোধ, তথ্যের মজুত থেকে করেন।

আরো ভাল হয় উৎসাহ দিতে ভাললাগা জানিয়ে লাইক আইকনে ক্লিক করলে তবে অবশ্যই মানসম্মত লেখার জন্যই উৎসাহ যোগান উচিত।

ব্লগারদের কাউকে দেখা যায় ১ম পাতায় দিনের মধ্যে একাধিক লেখা ছেড়ে দেন। এমনকি ঘন্টার মধ্যেই ৪টি লেখাও পাবলিশ করার নজির মাঝে মাঝেই পাওয়া যায়। লেখাগুলোর মান নিয়ে তোয়াক্কা না করে কেউ যদি এইরুপ করা শুরু করেন তাহলেই অন্যদের ব্লগ নিয়ে অনাগ্রহ দেখা দেয়।

নির্বাচিত/অনুসারিত পাতা ব্যতিত ১ম পাতায় অনেকেই চোখ রাখতে স্বাচ্ছন্দবোধ করেন না একারণেই। অতএব যারা লেখার হিট কম পাচ্ছেন, লাইক কম পাচ্ছেন, কমেন্ট কম পাচ্ছেন তাঁদের প্রতি অনুরোধ রইল- আপনারা লেখার মান বাড়ানোর জন্য চিন্তা করুন। ব্লগকে আরো প্রাণচাঞ্চল্য দান করুন, প্রাঞ্জল লেখনী দিয়ে সমৃদ্ধ করুন সামু।

আপনার লেখার হেতু খুবই সরল। ধন্যবাদ পোস্টের জন্য।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

পাঠক মানব বলেছেন: ভাল লেখার জন্য অব্যশই এখন থেকে লেখকের প্রাপ্য উৎসাহ প্রদান থেকে আর বিরত হবো না।অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তবের জন্য।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: ২ নং কথাটা একদম সত্যিই।

আপনিই তো বললেন, লেখক হওয়ার চেয়ে মঙ্গল গ্রহে পাড়ি জমানো সহজ এটাও একদম সত্যি।

অনেকেই ওটা নিয়েই নিজেকে সেই মাপের বড় কিছু মানে। সে যা বলবে, তা সঠিক হতে হবেই। রেফারেন্স দিয়েও লাভ নেই। তাদেরটাই ঠিক।
যেটা আবার আপনার ৪ নং কথা।

সাথে আরো একটা জিনিস শিখেছি আমরা, ব্লগ মানেই সেখানে ক্যাচালমূলক (মানে রাজনীতি আর কি!) কিছু নিয়ে প্যাচাল পাড়াই লাগবে। নাহলে কিসের ব্লগার!!!!

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১০

পাঠক মানব বলেছেন: না হলে কীসের ব্লগার! ! :)

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

ধমনী বলেছেন: গেমচেঞ্জার ভাইয়ের মন্তব্যের সাথে সহমত।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

পাঠক মানব বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

এ এস রিপন বলেছেন: আমি নতুন ব্লগার। আপনার লেখা পড়ে ব্লগারদের বৈশিষ্ট সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৯

পাঠক মানব বলেছেন: শুভেচ্ছা নিবেন। আসলে সবাই একরকম নয়। আপনার কাছে হয়তো অন্যরকম মনে হতে পারে। লিখতে থাকুন, পড়তে যাবে আপনার ব্লগে। আমি মূলত পাঠক।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

রানার ব্লগ বলেছেন: ব্লগ এ এসে এটা হাড়ে হাড়ে শিখেছি যে, ব্লগে ভিন্ন ভিন্ন নামে এক খানা পাহাড় আছে যাকে সবাই তার মাথা দিয়ে ঠেলতেছে।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬

পাঠক মানব বলেছেন: ব্লগে ভিন্ন ভিন্ন নামে এক খানা পাহাড় আছে যাকে সবাই তার মাথা দিয়ে ঠেলতেছে।
হা হা হা ..................যা বলেছেন। ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.