নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এবার এসএসসি পরিক্ষার্থী

আমার নাম প্রভা

আমি এবার এসএসসি পরিক্ষার্থী। আপনাদের কাছে দোয়া প্রার্থী ।আমাকে দোয়া করবেন।

আমার নাম প্রভা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি তোমায় হে প্রিয়

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৭

বিশ্বাস কর ,আমি তোমায় হারিয়ে ফেলেছি

তুমুল ঝড়ে আমি যে বড় আহত ।



মহা প্রভুর কাছে কত প্রার্থনা

আকাশ ছুঁয়া রোদন

কিছুই কাজে আসেনি ।



কাঙাল কৃষকের মত

মাসের পর মাস মাটি খুঁড়েছি

কোন ফসল দেখিনি ।



ঝর্নায় জল ছিলোনা দেখেও

পেতেছি হাত

নির্ভীক পরিব্রাজকের মত

দেশ দেশান্তরে ফিরেছি এদিক ওদিক ।



গভীর দুঃখে আমি ফিরেছি

এঘর ওঘর

নিজের ঘর খুঁয়ে ফেলে

বিদেশ বিভূঁইয়ে এসেও

বাসা বাধা হয়নি ।



শীর্ণ ভিখারি হয়ে সকাল দুপুর বিকাল

করুন স্বরে কেঁদে কেঁদে কত বার

হাত মেলেছি

তুমি তার কিছুই দেখনি ।



আমি আজ পরাজিত

আমি রিক্ত

আমার কাছে কিছুই নেই

আছে শুধু

তোমার ঘামে ভেজা হাতে বুনা

একটি গোলাপি রুমাল ।



প্রভা



তাং-২৩/০৩/২০১৪

সকাল ৯টা ৭ মিনিট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর হইছে। নিরন্তন ভাল লাগা রইল।
লিখে যাবেন পাঠক খুজে পড়ে নিবে।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

আমার নাম প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.