নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এবার এসএসসি পরিক্ষার্থী

আমার নাম প্রভা

আমি এবার এসএসসি পরিক্ষার্থী। আপনাদের কাছে দোয়া প্রার্থী ।আমাকে দোয়া করবেন।

আমার নাম প্রভা › বিস্তারিত পোস্টঃ

কার আমি

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৯



এক চাহনিতে কেড়ে নিলে সব, কিছুই বললে না

তবুও সমস্ত বলা

স্পর্শ করলে না তবুও শিহরিত কুঞ্চিত অঙ্গ ভিজে

জ্যোৎস্নায় সমুদ্র স্নান ।



দাঁড়ালে অটল হয়ে গৃহ কোণে, কি চাও তাও বললে না

তবুও সব ডেলে দিলে আমার চেতনার রক্তে ফিরিঙ্গী বুদবুদ

ঠোটে বৈটার ঢেউ ।



পায়ের চপলতা মাটির উপর

জানি না কিসের চঞ্চলতা, কানে শুনি নূপুরের ধ্বনি

দুরের বাতাসে মৃগয়া মুষ্কের তৃষ্ণা গন্ধ টানি প্রাণে, সে কি আমি ।



নিতম্ব পাঁজর নদীর পার জলাভূমিতে একা নাচে সর্বস্ব আমার

তোমার একটি চাহনিতে কি দুরন্ত আহরণ , কেঁড়ে নিলে মোরে

আমি যে আমাকে চিনি না আর আমি কার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.