| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা অনেকেই হয়ত এরকম কথা শুনেছেন। ফোন করে বলা হয় লটারী জেতার কথা। কিছুদিন আগে আমার এক পরিচিত এরকম প্রতারণার শিকার হয়েছে। একটা নাম্বার থেকে কল করে বলা হয় যে তিনি এয়ারটেল লটারী জিতেছেন এবং ৭৫৩০০ টাকা পেয়েছেন। প্রথমে তিনি ভেবেছিলেন এটা ভূয়া এবং ফোন রেখে দিতে চেয়েছিলেন। তখন তারা এমনভাবে কথা বলতে শুরু করল যে তিনি ব্যাপারটা বিশ্বাস করলেন। এদের প্রসেসটা হলঃ
"ম্যাডাম, আমরা এয়ারটেল অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করছি। আপনি কি কাল NTV, RTV নিউজটা দেখেছেন?" তিনি বললেন, "না".. (প্রথম ধরা)। তখন তারা বলল, "আপনি আমাদের বিপি গ্রাহক হিসেবে একটা লটারী(৭৫৩০০) জিতেছেন। আপনার কলটা আমরা Forward করে দিচ্ছি উপরের কর্মকর্তাকে। যখন অপারেটর বলবে যে, ০ চাপুন, তখন ০ চাপবেন।" কিছুক্ষন এয়ারটেলের গান বাজল। এরপর আরেক লোক বলল যে, "স্বাগতম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপু বললেন যে, "আমি লটারী পেয়েছি, আপনার সাথে যোগাযোগ করতে বলেছে।" ঐ হারামীটা তখন বলল, "আপনি আপনার মোবাইল একাউন্টে ৩০০ টাকা রিচার্জ করুন। আর একথা কাউকে বলবেন না যে আপনি লটারী জিতেছেন, আপনার নাম্বার হ্যাক করতে ৫মিনিট সময়ও লাগবে না। আমরা লাইনে আছি, যতক্ষন আপনি আপনার টাকা বুঝে না পাবেন, ততক্ষন আমরা কলটি কাটব না।" যাই হোক উনি টাকা রিচার্জ করলেন। ওরা বলল যে টাকা রিচার্জের সময় সামনের *৭৮৭* এবং শেষের ১৬# না দিতে। সরাসরি অফিসের সিস্টেম থেকে মোবাইলের একাউন্ট রিচার্জ হয়ে যাবে। তখন তারা অন্য একটি অপারেটরকে কল Forward করে দিল। অপারেটর বলল যে, "আপনার টাকা রিচার্জ করতে কার্ডের নাম্বারটি লিখে শেষে # চাপুন।" উনি তাই করলেন। (দ্বিতীয় ধরা) এরপর আপুর কাছে এয়ারটেইলের নামে একটা মেসেজ আসে। কিছু এসএমএস প্যাকেজ কিনতে পাওয়া যায় যেখানে সিস্টেম থেকে উল্টাপাল্টা নামে এরকম হাজার এসএমএস পাঠানো যায়।
এরপর আবার ঐ ব্যাটা ফোন দিল। বলল, "আমরা দেখতে পাচ্ছি যে, আপনি সফলভাবে আপনার একাউন্ট রিচার্জ করেছেন, এবার শুনুন, আমাদের সরকারকে ১৫% ভ্যাট দিতে হয় যেটা আগেই পে করতে হয়, আপনি কোন বিকাশ একাউন্টে যেয়ে ৭০০০ টাকা ভ্যাট আগে পে করবেন।" একথা শুনে আপুর সন্দেহ হয়। তখন তিনি বললেন যে, "আগেই কেন টাকা দিতে হবে? আর আমি কিভাবে বিশ্বাস করব যে আপনারা ভূয়া মারছেন না? " তখন সে বলল,"দেখেন, এটা আপনার টাকা, আপনি নিতে না চাইলে নিবেন না, আমাদের কোন দায় নাই।" আপু তখন বললেন, "আমি টাকা নিব কিন্তু তার আগে আমি খোঁজ নিব, আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে।" এরপর এরা কাচুঁমাচু শুরু করল। বলল যে, "এক সেনা কর্মকর্তা(আনসার) ১ম পুরষ্কার পেয়েছে, আপনি তাকে সব জিজ্ঞেস করতে পারেন।" এরপর এরা আরেকজনের কাছে কল দিল। সে ফোন ধরে বলল, "জ্বি, আমি লটারী জিতেছি।" আপু তাকে জিজ্ঞেস করলেন, "আমার বাবা আর্মি অফিসার, আপনি কোন র্যাংকে আছেন?" সে বলল, "আমি মেজর(!!!)। দেখেন আমি একটু ব্যস্ত আছি, টিভির লোকরা আসছে, interview নিচ্ছে। আমি রাখি।" ফোন রেখে দিল। এরপর আগের লোকটি আবার ফোন দিল। বলল, "এবার বিশ্বাস হয়েছে?" আপু বললেন, "আপনার পরিচয় জানতে পারি?" সে বলল, "আমি বণানীর এজেন্ট জোয়ার্দার আলী, টাচ টাওয়ারে আমার অফিস। এখানে এসে নাম বললে সবাই চিনবে।" আপু বললেন, "ঠিক আছে, আমি খোজখবর নিয়ে তারপর জানাচ্ছি।" সে বলল, "আপনার সুযোগ শেষ। এত সময় আপনাকে দিতে পারব না।" তখন আপু বললেন,"আমার খালু র্যাবে আছে, উনাকে কল দিলে উনি সব খোজখবর নিবেন।" তখন সে ফোন রাখার জন্য ব্যস্ত হয়ে গেল আর বলল, "রাতের নিউজে আপনার নাম্বারটি দেখাবে এবং পাশে লেখা থাকবে Cancelled"। এই বলে ফোন রেখে দিল।
এরপর আপু এয়ারটেইল অফিসে খোঁজ নেন। তারা বলে যে এটা Fraudদের কাজ।
কেউ যদি এরকম অবস্থার শিকার হন তাহলে, এয়ারটেইল অফিসে যোগাযোগ করে নিশ্চিত হবেন।
Email: [email protected]
Call Helpline:
786 from airtel number
158 from airtel number (Free of charge IVR based complaint helpline)
016-78600786 from Non airtel number
Fax: 02 - 8951786
Mail: G. P.O. Box 3016, Dhaka
'০' প্রেস করে executive officerএর কাছে ইনফো নিবেন.
আমাদের মত শিক্ষিত মানুষ এদের ফাঁদে পা দিচ্ছে, না জানি সাধারণ মানুষকে এরা কিভাবে ফতুর করে দিচ্ছে।
২|
০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো আপনি।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
৩|
০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
ঢাকাবাসী বলেছেন: ভাল করেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩০
হতাশ নািবক বলেছেন: খুবই চিন্তার কথা।