নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

ধীরে পাগলা ধীরে.....

২০ শে মে, ২০২৬ রাত ১০:৫২


আপনি তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে গেলেন।

*আরেকটা গাড়ি এসে আপনাকে চাপা দিয়ে চলে গেল।

আপনি মারা গেলেন।

*আপনি মারা যাওয়াতে আপনার বন্ধুরা সেই বাস কোম্পানির বাসগুলোকে ভাঙচুর করলো, আগুন ধরালো।

*সেই আগুন লাগানোর ফলে বাসের পেট্রোলের ট্যাংকিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটলো।

*এদিকে দেখা গেলো আইএস এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে।

সবাই ভেবে নিলো বাংলাদেশে আইএস জঙ্গি আছে।

*আমেরিকা উদ্যোগ পোষণ করলো,, এদিকে রাশিয়াও আইএস জঙ্গি দমন করার ইচ্ছা পোষণ করলো।

*রাশিয়া ইচ্ছা পোষণ করেছে জেনে আমেরিকা বিনা নোটিশে বোমারু বিমান বাংলাদেশের আকাশে পাঠিয়ে দিলো,

*বোমারু বিমান থেকে টপাটপ বোমা পড়তে লাগলো,,ঢাকা শহর ধ্বংস হতে লাগলো।

*এদিকে রাশিয়াও বসে নেই। তারাও বোমারু বিমান পাঠিয়ে দিলো বাংলার আকাশে, নিজেদের শক্তি প্রদর্শনের জন্য।

*এদিকে দেখা গেলো আমেরিকা ও রাশিয়ার বিমান মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়ে গেছে।

*ফলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে দাঙ্গা লেগে গেলো,,, আমেরিকা দাবি জানালো রাশিয়া তাদের ওপর হামলা চালিয়েছে,, রাশিয়ারাও জানালো সব দোষ আমেরিকার।

*ফলে উভয় দেশের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠলো,, আমেরিকা রাশিয়ার ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করলো,, রাশিয়াও আমেরিকার ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করলো,,,

*সুযোগ বুঝে ভারত, পাকিস্তান, ইরান, ইজরাইলও নিজেদের মধ্যে বোমা বিনিময় করলো ।

*কয়েকদিন পর দেখা গেল পৃথিবী ধ্বংস হয়ে গেছে চিরদিনের মতো।

*তাই তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে নামুন।

[copied]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৬ রাত ১০:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকা রাশিয়ার ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করলো,
রাশিয়াও আমেরিকার ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করলো,,,

...........................................................................................
কয়দিন যাবত আপনার ঘুম মনে হয় হচ্ছেনা ,
আরে অষুধ খেয়ে ঘুমালে তো, আকাশ ভ্রমন হবেই ।

২০ শে মে, ২০২৬ রাত ১০:৫৮

জটিল ভাই বলেছেন:
হাহাহা…... মন্তব্যটি যথার্থ প্রিয় ভাই। তবে মন্তব্যটির প্রাপক (?) =p~

২| ২০ শে মে, ২০২৬ রাত ১১:৫৫

ঢাকার লোক বলেছেন: বাস থেকে নামতে গিয়ে দুনিয়া ধ্বংস! অতি সত্ত্বর ঢাকায় বাস সার্ভিস বন্ধ করার দাবী জানায়ে মানববন্ধনের আয়োজন করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.