| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি আমি হতে চাই
তাই লিখছি কবিতা
মনের সুপ্ত বাসনা আছে তাই
কিভাবে ফুটাবো তাকে আমি
মোর অক্ষমতার মধ্য দিয়ে
জীবনের জ্বালাময়ী ঘটনাগুলোকে
দিতে চাই রুপ কবিতার মাধ্যমে
জানি না হবে কিনা গ্রহনযোগ্য
তবুও লিখছি আমি।
কত বিচিত্র এ ধরা ধরনী
আছে রবী শষ্য ফলাধি
কিভাবে তুলবো আমি এই রজনীতে
ভয় হয় মোর অক্ষমতা নিয়ে,
কত কিছু অজানা রয়ে গেল মোর অগোচরে
জানি জানব কিনা এই সুপ্ত জীবনে
লিখতে বসলাম কবিতা
হয়ে গেল জীবনের কথা,
জানি না পারব কিনা শেষ করতে
নাকি চির নিয়মের ন্যায় থেকে যাবে
যদি নাহি পারি তাহা ব্যর্থ জীবনে
কিভাবে লুকাই আমি নীরবে
তবে কি প্রশ্ন তুলবে মোর অক্ষমতা নিয়ে।
তবুও লিখছি আমি কবিতা
কবি হবার বাসনা নিয়ে।
প্রকৃতির অঘোম নিয়মে
হয়ত হবে, হয়ত না,
তবুও আমি লিখবো কবিতা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০
মত।মত বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক ভাই। দোয়া করবেন আমার ক্ষুদ্র প্রচেষ্টা যেন সার্থক হয়। অনুপ্রেরনা পেলাম আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।
২|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
জাহিদ অনিক বলেছেন: আহা, !! আপনি আলাদাকরে আবার মন্তব্য করেছেন ? এজন্যই তো আমার কাছে কোন নোটিফিকেশন আসে নাই। আপনি আলাদা মন্তব্য না করে একটি মন্তব্যের উত্তরে প্রতিউত্তর করতে পারেন ।
ভাল থাকবেন আপনিও ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৯
মত।মত বলেছেন: জাহিদ অনিক ভাই বুঝতে পারি নাই। প্রথম প্রথম তো। দোয়া করবেন।
৩|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
শেয়াল বলেছেন: কবিদের দাম আছে নাকি আজকাল ?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৯
মত।মত বলেছেন: শেয়াল ভাই দাম থাকবে না কেন? ভাল কিছুর অবশ্যই মূল্যায়ন হয়।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭
জাহিদ অনিক বলেছেন: আপনি কবি হয়ে গিয়েছেন অনেক আগেই