| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তে কেনা মাতৃভাষা
বিশ্বব্যাপী সম্মান।
দৃপ্ত শপথে অটুট রাখবো
বাংলা ভাষার মান।
মায়ের ভাষা সবার কাছেই
সবচাইতে প্রিয়।
প্রত্যেক ভাষাভাষীকে তার
প্রাপ্য সম্মানটুকু দিও।
ভাষা নিয়ে বিদ্বেষ বিভেদ
রুখতে ফেব্রুয়ারিতে।
ঢাকার রাজপথ লাল হয়েছিল
রক্তধারার স্রোতে।
বাঙালি জাতি বলতে চেয়েছিল
নিজ ভাষাতে কথা।
বিরোধীরা কি এক আক্রোশে
চাপিয়েছিল বিরোধিতা।
কোন ভাষার প্রতি বিরূপ হয়ে নয়
নিজ ভাষাকে ভালোবেসে।
একুশে ফেব্রুয়ারিতে ভাষার দাবিতে
দাঁড়িয়েছিল পথে এসে।
পাকবাহিনীর নিষ্ঠুরতায় শহিদ হল
সালাম রফিক সহ কত আরও
চাই না পুনরাবৃত্তি ঘটুক এমন
অন্য কোথাও কারো।
ভাষার টানে গানে গানে
আঁধারে ছড়াই আলো।
মানবিকতার সহজ পাঠ
ভুবনব্যাপী জ্বালো।
ভালোবাসি বাংলা ভাষা
ভালোবাসি স্বদেশ।
সাম্যতায় গড়বো আগামীর
সোনার বাংলাদেশ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩১
ইসিয়াক বলেছেন: 
৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৫৫
সুলাইমান হোসেন বলেছেন: ভাষা শহীদদের রুহ পরপারে শান্তিতে থাকুক নিরন্তর
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:০৩
ক্লোন রাফা বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৪
ইসিয়াক বলেছেন: গতবছর (২০২৫) এ যশোর কেন্দ্রীয় শহিদ মিনার ছিল খাঁ খাঁ বিরাণ। প্রধান ফটক সহ সব গেট ছিল তালাবদ্ধ। চুপচাপ দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। কষ্ট হচ্ছিল।... কিন্তু এমনতো হবার কথা ছিল না। আজ যদিও তেমন পরিবেশ না কিন্তু শঙ্কা থেকেই যায়। এমন দিন না আসুক আর।
ধন্যবাদ।
৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
ভাষা শহিদদের প্রতি রইল প্রাণডালা শ্রদ্ধাঞ্জলী ।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৫
ইসিয়াক বলেছেন: ভালোবাসি বাংলা ভাষা। ভালোবাসি স্বদেশ।
বিনম্র শ্রদ্ধা ভাষা শহিদদের প্রতি।
ভালো থাকুন প্রিয় ব্লগার।
৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৭
সাজিদ উল হক আবির বলেছেন: সুন্দর হয়েছে ইসিয়াক ভাই। এটা ছড়া না কবিতা? অনেক শুভকামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৮
ইসিয়াক বলেছেন: এটা কবিতাই বলা যায়। আসলে সেভাবে আমি বুঝি না। মনে যা আসে তাই লিখি। পাঠকের ভালো লাগলে উৎফুল্ল হয়। এটুকুই। শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন।
৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: পুরান কবিতা নাকি?
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৯
ইসিয়াক বলেছেন: নতুন কবিতা প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।
৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৪
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি বড়োই চমৎকার হয়েছে ।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভালো থাকুন।
৯|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।
১০|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৬
ইসিয়াক বলেছেন: ওকে।থ্যাঙ্ক ইউ প্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:২০
ইসিয়াক বলেছেন:
১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারিতে জাতীয় শহীদ মিনারে তোলা বিখ্যাত ছবি।
আলোকচিত্রগ্রাহক - আনোয়ার হোসেন