নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ রং

০৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১১


নীপবনের ফাগুন  হাওয়ায় ভাসছে হোলির রং
ইচ্ছে খুশি আবির মেখে সাজছে সবাই সং।

পলাশ ফুলের মালা জড়িয়ে শাল শিমুলের বনে
চেনা অচেনায় মিলেছে সবাই উৎসবে আয়োজনে।

রাত ফুরিয়ে ভোর ছাড়িয়ে পুব আকাশের লাল
সেই লাল মেখে ফুল পাখি সব দারুণ  বেসামাল।


আবির রঙে দুঃখ পালায় হাজার মাইল দূরে 
স্মৃতির পাতা মেলে আঁখি, কত্ত কি মনে পড়ে!

হাওয়ায় হাওয়ায় ছড়াক রং লাগুক সবার গায়ে
ভালোবাসা লুটিয়ে  পড়ুক প্রত্যেকের জোড়া পায়ে।

ঢাক বাজছে  গাইছি গান পিচকারিতে  রং
সেই রং না মাখার বাহানায় কত্ত নানান  ঢং।

দোলের দিনে মন খুশিতে বিভেদ ভুলে যাই
ছড়িয়ে পড়ুক ভালোবাসা দুঃখীর আঙিনায় ।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

শেরজা তপন বলেছেন: বিষয় কি বৈশাখ না ঈদ?

০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৯

ইসিয়াক বলেছেন: বিষয়ঃ দোল উৎসব, প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।

২| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৩

কাছের-মানুষ বলেছেন: উৎসব নিয়ে কবিতাটি ভাল লাগল পড়ে।

৩| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১২:২৫

শায়মা বলেছেন: ফাল্গুনী কবিতা ....... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.