| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে মুক্ত হলো স্বদেশ?
কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা?
কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন দেখলো প্রাণাধিক প্রিয় স্বদেশ?
কার ডাকেতে সোনার রবি ছড়ায় সোনার আলো,
কার ডাকেতে বিভেদ ভুলে মন্দ হয় যে ভালো?
কার ডাকেতে রক্তে আগুন জ্বলেছে বারবার,
কার ডাকেতে পরাধীনতার শিকল ভেঙেছে দুর্বার?
কার ডাকেতে মুক্তি মিলল শোষণ বঞ্চনার
কার ডাকেতে স্বাধীনতা হলো একান্ত আপনার?
সে আমাদের বঙ্গবন্ধু সে আমাদের জাতীয় নেতা,
সে আমাদের প্রাণাধিক প্রিয় আপন জাতির পিতা।
নেতা নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জাতি কখনো ভুলবে না তোমার নিঃস্বার্থ অবদান।
নেতা তোমার জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা।
জাতি আবার একত্রিত হোক এই রইলো ইচ্ছা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
©somewhere in net ltd.