| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজা শেষে ঈদের দিনে ঈদগাহে যাই
চতুর্দিকে চেয়ে দেখি খুশির রোশনাই।
মলিন পোশাকে এদিকে ওদিক চাই
মনে কিছু কষ্ট জাগে বিভেদ ভাবনায়।
হঠাৎ চোখে পড়ে অসহায় এক ছেলে
এক কোনে দাঁড়িয়ে আছে ছোট্ট ভাইটি কোলে।
একখণ্ড পোশাক শুধু ওদের পরণে
সামান্য জুতাটুকুও নেইকো চরণে ।
অভাবে তাড়নায় জামা জুতা হীন
তবু তাদের মনে খুশি, হাসি অমলিন ।
অন্যের অভাব দেখে ভাবলাম নিজের কথা
সহসাই দুর হলো আপন মনের ব্যথা।
ঈদের অপার্থিব আনন্দে সকলে আন্দোলিত
একের খুশি অন্যের মাঝে হয়েছে সংক্রামিত।
অল্পতে সন্তুষ্ট হয়ে ঈদ উৎসবে মাতি
অনটনের হিসেব কষে ভাববো না লাভ ক্ষতি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৯ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা সতত।
২|
২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:২২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতাখানি ভালো হয়েছে ।