| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক যে ছিল কুটুস-পুটুস
কুটুস গেলো হাটে।
কুটুস ফেরার আশায় আশায়
পুটুসের বেলা কাটে।
বেলা গেলো সন্ধ্যা হলো
কুটুস এলো না ফিরে।
নানা চিন্তায় পুটুসের
বড্ড মাথা ধরে।
কুটুস পুটুসের দুই খোকা
নাম আটুল বাটুল।
বাবার শোকে দারুণ দুঃখে
কেঁদে তারা আকুল ।
রাত বাড়লে চিন্তা বাড়ে
ভয় ভাবনা জাগে
এমনতো কখ্খনও
হয়নি এর আগে!
কুটুস হয়তো পথ হারিয়ে
কোথাও আটকে গেছে
ফিরবে ঠিক ধৈর্য ধরি
এখনও সময় আছে।
তবুও আটুল চেঁচায়,
চেঁচায় জোরে বাটুল।
শোকে দুঃখে পাগল প্রায়
পুটুস ছেঁড়ে চুল।
ঠিক তখনই কুটুস ফেরে
দু হাত ভর্তি বাজার।
সাথে আছে হরেক খাবার
দারুণ মজার মজার।
দুঃখ শেষে আনন্দেতে
ফিরলো আবার মজা।
নির্ভাবনায় উবে গেছে
কষ্ট নামের সাজা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো পিটুস পুটুস মজা হয়েছে