| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষা এলো টিনের চালে
ফুটল কুসুম কদম ডালে
রুম ঝুমা ঝুম দুলকি চালে
বর্ষা এলো বিলে খালে।
বর্ষা এলো আকাশ নীলে
শাপলা শালুক জাগলো ঝিলে
বর্ষা এলো কেয়ার বনে
ফুল ফসলের আলিঙ্গনে ।
বর্ষা এলো দূর পাহাড়ে
খুশির ঢেউ মেঘ মিনারে
ইলিশ ঝাঁকে পড়ল সাড়া
মন খুশিতে আত্মহারা ।
বর্ষা এলো সমারোহে
তপ্ত রোদের অবরোহে
দোলনচাঁপা ফুটল হেসে
ডাকলো দেয়া ওই দূর দেশে।
বর্ষা এলো নবজাগরণে
নদীর স্রোতে পাখির গানে
প্রাণ প্রকৃতি বাঁচার টানে
দারুণ খরার অভিমানে।
© রফিকুল ইসলাম ইসিয়াক

২|
০৬ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮
শেরজা তপন বলেছেন: বর্ষার ইলিশের কথা শুনে বর্ষাকালে আউসের ধোয়াওঠা নরম খিচুরি আর ডিমভর্তি ইলিশ ভাজার কথা মনে পড়ে এখুনি খেতে মন চাইছে।
৩|
০৬ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যদি মন কাঁদে তুমি চলে এসো
এই বর্ষায়
৪|
০৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৩১
সৈয়দ কুতুব বলেছেন: সময় এখন বরষা কাল, হরিণ খামচায় বাঘের গাল.।
৫|
০৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
কিন্তু এখন বর্ষা এলে ভয় লাগে। বর্ষাকালেই ডেঙ্গু হয়।