নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নিম ফলের স্বাদ

০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



এ ডালে বসে ও ডালে বসে চিরচেনা বুলবুলি
শালিকের ঝাঁকে বেধেছে গোল কিম্ভুত তাদের  বুলি।

নিমের শাখায় ছোট ছোট ফল পাঁকা কাঁচা আর ডাসা।
পাখিদের দল পাকা ফল খুঁজে খাচ্ছে ছাড়িয়ে খোসা। 

কাঠবিড়ালি দুরে অপেক্ষায় এক ঠায় বসে ভাবে।
মাছের বাজারের এই কোলাহল কখন শেষ হবে?

জানালায় ধারে খোকা বসে দেখে চিরন্তন এই উৎসব।
পাখপাখালিদের বৈচিত্র্যময়  জমজমাট কলরব।

খোকা জেনে এসেছে নিম পাতা আর ফল সবই লাগে তেতো।
ফল উৎসবে পাখিদের আগ্রহে সে খানিকটা চিন্তিত ।

বাবা বলেছিল নিমপাতা বেটে বানাবে ছোট ছোট বড়ি।
খেতেই হবে দারুণ উপকারী তাই নিয়ে বাড়াবাড়ি । 

মাগো তুমি নিমপাতা নয় ফলগুলো খেতে দিও।
পাখিদের মত এই ফলগুলো আমারও দারুণ প্রিয়।

তারপর খোকা একখানি ফল যেই দিল না মুখে।
কি বিচ্ছিরি স্বাদ!  ওয়াক থু বিরক্তি চোখেমুখে।

© রফিকুল ইসলাম ইসিয়াক 

রচনাকালঃ ৫ই সেপ্টেম্বর ২০২৬


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.......................................................
সবুজ বনের ধারে,
আমারও তো ইচ্ছে জাগে
হারাই ওপারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.