| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা দেয় মনে
আকাশে মেঘের মেলা।
শান্ত নদীর টলটলে জলে
রাখাল ভাসায় ভেলা ।
হিজল বনের নিবিড় মায়ায়
হেলেদুলে বহে বাতাস।
নদীর কিনারে কাশের বনে
স্বপ্নীল অবকাশ।
এসো তবে চলে এসো এখানে
গহন ঘন ছায়ায়।
সুখ স্বপ্ন যত হবে পূরণ
চিরন্তন ভালোবাসায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৭ই আগস্ট ২০২০
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সুন্দর!