| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বরকে খুঁজতে খুঁজতে
কত আলোকবর্ষ পেরুলো।
কত পরীক্ষা
কত আশা নিরাশার দোলাচল।
এ যেন অদ্ভুত এক লুকোচুরি
এ খেলা শেষ হবার নয়।
ঈশ্বর তো ক্লান্তিহীন অনন্ত
কিন্তু
তাঁর সৃষ্টি তো তাঁর সমকক্ষ নয়
সৃষ্টির কর্মে ক্লান্তি নামে
সৃষ্টির হৃদয়ে শ্রান্তি জমে
ঈশ্বর কি সেটুকু বোঝেন না?
সেকথা কি তাঁর পরম বেদবেদান্তে লেখা নেই?
না-কি তিনি দেখতে চান
নিভে যাওয়ার আগে প্রদীপ কতখানি কাঁপতে পারে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬
©somewhere in net ltd.