| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

যখন দুটো গাছ পাশাপাশি থাকে
দীর্ঘ দিনের সম্পর্কে
ওদের মধ্যে কি মায়া জন্মায়?
মাটির গভীরে আলোহীন অন্ধকারে
একজনের শিকড় যখন অন্যজনকে আলিঙ্গন করে
তখন কি তাদের প্রেম হয়?
স্পর্শে অনুভূতি জাগে?
আবার
একজনের বিয়োগে
অন্য জনের কি কান্না পায়?
পাতার কাঁপনে কি আবেগ প্রকাশ পায়?
ওরা কি দুঃখ শোকে উতলা হয়?
ওরা কি হাসে?
কথা কয়?
রোদ কাড়াকাড়ির ছলে ওরা কি লুকোচুরি খেলে?
ফুল ফুটিয়ে প্রতিযোগিতা করে হয়তো।
মাঝে মাঝে কৌতূহলবশত আমার গাছ হতে ইচ্ছে করে
কিন্তু
অজানা স্থিরতায় থমকে থাকা আমার একদমই পোষায় না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬
২|
০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
৩|
০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৪
জিনাত নাজিয়া বলেছেন: কবির সাব্জেক্ট বাছাই খুবই সুন্দর। কবতা তো অসাধারণ। ধন্যবাদ।
৪|
০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৬
জিনাত নাজিয়া বলেছেন: কবিতা লিখতে গিয়ে কবতা হয়ে গেছে, স্যরি।
৫|
০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫২
অধীতি বলেছেন: কি সুন্দর কবিতা।
অজানা স্থিরতায় ভয়।