| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন বাদেও প্রতিদিনই ভাবি
তোমার একটু খোঁজ খবর নেই।
এত রোগাক্রান্ত ছিলে এখনও কি তেমনটা...
তবে মাঝপথে থেমে যাই
এদিক ওদিক ঘুরে ঘুরে
বাড়ি ফিরে আসি একসময়
নতুন অভ্যাসে নিশ্চয়ই ভালো আছো
খারাপ কিছু তো বাতাসের আগে ছোটে
তেমনটা হলে...।
তারপর
একাকী নিঃসঙ্গ রাতে
আমার ভীষণ মন খারাপ হয়
চোখের অশ্রু ঝরে
কেন এমন লাগে?
কেন এখনও বিষাদ নামে বুকের গভীরে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১অক্টোবর ২০২৬
©somewhere in net ltd.