নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আচারিক দর্পণ

২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৯



সূক্ষ্ম ছিদ্রের ফাঁক  দিয়ে রবির কিরণ হাসে
ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের মাঝেই ব্যক্তিত্ব প্রকাশে।

মর্যাদাপূর্ণ ছোট ছোট  কাজ চরিত্রের পরিচয়
সকলের প্রতি মার্জিত ব্যবহার আনন্দের উৎস হয়।

জ্ঞানের আলোয় সভ্য জাতির প্রকাশে আসল স্বরূপ
একমুখী শিক্ষার অহংকারে অসভ্য দেখায় তার রূপ।

শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানে মানুষ হয় আলোকিত
সত্যিকারের সভ্য হওয়ার এই পথ সর্বজনস্বীকৃত।


© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২০ অক্টোবর ২০২৬

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৪

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ চমৎকার কবিতা

২| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.