নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মহিষাসুরমর্দীনী

১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৪০




জননী আমার জন্মভূমি, স্বর্গাদপী গরীয়সী,

তোর দুঃখে কাঁদি গো মা, তোর সুখেতেই হাসি।

যুগে যুগে তোরই বক্ষে অসুরেরা মাতম তোলে,

সেই মাতম তুই ঠেকাস গো মা কল্লোলিনী হিল্লোলে।

মাগো, তোর চরণে আজ অভাগার আকুল আকুতি ঝরে,

অসুর তাণ্ডবে দিশাহারা জাতি, মহাপ্রলয় ঘরে ঘরে।

মা ওগো মা, একটু দয়া কর, ওঠ রে আবার জেগে,

অসহায় জাতি তোর সাহায্য চায়, তোর কৃপাটুকু মাগে।

তুই আমাদের আশা-ভরসা, তুই-ই রক্ষা কবচ,

তুই ছাড়া আর কে ই বা আছে? কে আর নেবে খোঁজ?

হায়েনার দল লুটছে দেশ, সম্ভ্রম সেও গেছে,

আর কত রক্ত ঝরলে পরে তিমির যাবে ঘুচে?

এবার তবে ওঠ জেগে মা, আর অলসতা নয়,

তোর নেতৃত্বে জীবন পণ মাগো, মানব না পরাজয়।

© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৪ই নভেম্বর ২০২৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর কত রক্ত ঝরলে পরে তিমির যাবে ঘুচে?
......................................................................
আমাদের বিবেক জাগ্রত হবে ?
রাজনীতিবিদরা হানাহানি বন্ধ করে জনগণের
মঙ্গল করবে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.