| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী চাইছো!ফুঁ দিয়ে ফোলাবো
বেলুন আর হাততালি দিয়ে দিয়ে
ঘুরে ঘুরে স্মৃতির জাবর কাটবো জোকার!
এই একটান দিয়ে ফাঁকা করে দিলাম
মাথা।অ্যানিমিক মহানন্দা পেতে দিয়েছিল
দুইবুক সেইদিন।আই লাভ ইউ না বললেও
আমরা বুঝতে পেরেছিলাম ঘনশ্বাস,চক্ষুপল্লব
আর স্কোয়ামাস এপিথিলিয়ামের সারাতসার...
দুইজন বান্ধব তখন ভীষণ প্রতিযোগিতায়।কে আগে
ধরতে পারে তোমার আশ্চর্য সেই হাত
ছুঁতে পারে সার্ভিস কমিশনের সফল রোলনাম্বার;
যত্নে রেখেছি তোমার প্রথম উপহার মনোরমা
ইয়ারবুক আর কম্পিটিশন সাকসেস রিভিউ...
নেট কোয়ালিফাই স্কলারের মার্জিত আঙুল তখন
কিলবিল করছিল তোমার বোতামখোলা দুইবুকে
©somewhere in net ltd.