নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মাহমুদ শুভ্রের বাংলা ব্লগ

আমার আমিকে আমি খুব ভালবাসি।

রাসেল মাহমুদ শুভ্র

আমি রাসেল মাহমুদ,পড়ছি কুামল্লা বিশ্ববিদ্যালয়ে। বই পড়তে পছন্দ করি।লেখা-লেখি আমার নেশা।

রাসেল মাহমুদ শুভ্র › বিস্তারিত পোস্টঃ

কবিতা “সাধ”

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

সাধ

রাসেল মাহমুদ

হৃদয়ের অকৃত্রিম সাধ

একদিন তোমায় দেখি সূর্যদয়ে

প্রভাত যখন রবির কিরণে অপরুপ

সূর্যে্র রং তোমার মুখে বিলীন

চোখের পাতায় অর্পুব দ্যুতি আশা একটা নতুন দিন

তুমি তখন গ্রীক ভাস্কর লিওনার্দোর বিখ্যাত স্কেচ কিংবা

জীবনানন্দের অমর কবিতা।

হৃদয়ের অকৃত্রিম সাধ

একদিন তোমায় দেখি রৌদ্রজল দুপুরে

পৃথিবীর সমস্ত ক্লান্তি তোমার মুখে

বিন্দু বিন্দু ঘাম কপাল,নাকে

কর্মের মাঝে তুমি ডুবে আছো।

তখন তুমি পৃথিবীর ব্যস্ততম মানুষ...

হৃদয়ের অকৃত্রিম সাধ

একদিন তোমায় দেখি সূর্যাস্তে

বিদায়ী সুর্যের নিঃস্প্রুভ আলোয়

তোমার চোখ,মুখ প্লাবিত

একটু বেদনা,একটু সুখ দু’য়ে মিলে তুমি অপরুপ

তুমি তখন গ্রীক ভাস্কর লিওনার্দোর বিখ্যাত স্কেচ কিংবা

জীবনানন্দের অমর কবিতা।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.