| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল মাহমুদ শুভ্র
আমি রাসেল মাহমুদ,পড়ছি কুামল্লা বিশ্ববিদ্যালয়ে। বই পড়তে পছন্দ করি।লেখা-লেখি আমার নেশা।
রাসেল মাহমুদ
ভালবাসা ভরা ভালবাসার এই দিবসে আমরা দুজন দুজনাতে হই মগ্ন;
কম্পিত ঠোঁটে ভাষাহীন চোখে নিরবে বসে থাকি শুধু-বয়ে যায় শত লগ্ন
ভালবাসা এসে চকিতে চোখের আঁড়ালে বুকের উপর মাথা রেখে চুপে দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীতে এর চেয়ে
শান্তি ছিলনা কোনদিন;ওগো মেয়ে
ভরসা করেই তাইতো দুহাত বাঁড়ালে
কতদিন আগে,কত বরষের আগে
যে হৃদয় ছিল হৃদয়ের অনুরাগে তাকে যে দিয়েছে মৃত্যুর পরোয়ানা
ঘৃণা করি তাকে-শুধু হয়ে যাক জানা;
যে আগুন হৃদয়ে জ্বলে সর্বনাশা তার নাম প্রেম-তার নাম ভালবাসা।
যে দিকে তাকাই ফুলের মতন
ফুঁটে আছে ভালবাসা যে দিকে তাকাই পাখির মতন
উড়ে যায় শত আশা।
বৃক্ষ শাখায় আকাশে বাতাসে
তারই সঙ্গীত ভাসে
ভালবাসা দেখো,গোলাপের মতো
ফুঁটে আছে নীলাকাশে।
খোঁপায় বেঁধেছো বকুলের মালা
দু’হাতে ধরেছো ফুল
হৃদয়ে রেখেছো একটি হৃদয় হয়নিতো কোন ভুল
আজ এই দিনে জোয়ারে ভাসাও
আবেগের ভরা নদী
ঢেউয়ের দোলায় ভালবাসা পাক চিরজনমের গতি ।
ভালবাসা নাও ভালবাসা নাও ভালবাসা নাও প্রিয়
বিনিময়ে তুমি তোমার ও হৃদয়
অকৃপণ করে দিও ।
চোখের ওপরে চোখ রেখে যদি
বসে থাকি সারা রাত
তুমি কি ধরবে ? তোমার দ’হাতে
আমার দু’খানি হাত ।
২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
রাসেল মাহমুদ শুভ্র বলেছেন: ধন্যবাদ পিচ্ছি
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
পিচ্ছি ছেলে বলেছেন: সুন্দর +