নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মাহমুদ শুভ্রের বাংলা ব্লগ

আমার আমিকে আমি খুব ভালবাসি।

রাসেল মাহমুদ শুভ্র

আমি রাসেল মাহমুদ,পড়ছি কুামল্লা বিশ্ববিদ্যালয়ে। বই পড়তে পছন্দ করি।লেখা-লেখি আমার নেশা।

রাসেল মাহমুদ শুভ্র › বিস্তারিত পোস্টঃ

হালচাল

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

আর কতো চলবে এই ধ্বংস।কিছুক্ষণ আগে আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম,সাতক্ষীরার একটি গ্রামে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়েছে।আমি সারাদেশের কথা না বলে শুধু সাতক্ষীরার একটি গ্রামের কথা বলছি কেন-কারণ আমি যে গ্রামের কথা বলছি,সেখানে আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধু হিন্দু ধর্মের অনুসারী। জামাত-শিবিরের ক্যাডারদের ভাংচুরের তালিকা থেকে বাদ যায়নি দেশের সংখ্যালঘু হিন্দুদের মন্দিরসহ বাড়ি-ঘড়।আজ আমার বন্ধুর বাড়ি তাদের তালিকায় ছিল কিন্তু আজ শিবিরের তান্ডব থেকে রক্ষা পেয়েছে আমার বন্ধুর বাড়িসহ ওদের মন্দির, আগামীকাল জামায়াতের তান্ডব থেকে এ সম্পদগুলো রক্ষা পাবে তার নিশ্চয়তা কী।রাজাকারের ফাঁসীর রায় দিয়েছে আদালত,সেখানে সংখ্যালঘু এ সম্প্রদায়ের অপরাধ কী? জামায়াত- শিবিরের নেতাদের কাছে আমার প্রশ্ন,আপনার বাড়িতে যদি অন্য কেউ আগুন দেয়,আপনার ভাই অথবা আপনার বাবাকে কেউ যদি পিটিয়ে হত্যা করে,তাহলে আপনার কি একটুও খারাপ লাগবে?আপনাদের কাছে আমার আহ্বান এ ধ্বংসের পথ থেকে ফিরে আসুন।দেশকে আর একটি যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার অধিকার আপনাদের কেউ দেয়নি।আপনারা যাদ এই পথ থেকে ফিরে না আসেন,বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.