নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক্তারের দিনলিপি

হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই!

রেড ব্লেডস্

হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই!

রেড ব্লেডস্ › বিস্তারিত পোস্টঃ

খৎনা সমাচার

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

আমাদের 'ক' স্যার খৎনা করাতে খুব ভালবাসেন ! ছোট ছোট বাচ্চা ছেলে দেখলেই ওনার আনন্দের সীমা থাকেনা, শিশুসুলভ গাবদা মুখটি হাসি হাসি হয়ে ওঠে , বাচ্চাটির গাল টিপে লোক দেখানো আদর করে দ্রুত ধান্দায় চলে আসেন : বাচ্চার মা'কে জরুরী কণ্ঠে বলে ওঠেন , " এর খৎনা করাইসেন ? "

উত্তর যদি "না" হয়, তো ওনার খুশি দেখে কে! পকেট থেকে কার্ড বের করে গছিয়ে দেন , খৎনা তাড়াতাড়ি করানো কেন সুন্নত, তার ওপর মনগড়া একটা লেকচার দিয়ে আগ বাড়িয়ে খৎনার দিন -সময় ঠিক করে নেন !

আর উত্তর যদি 'হ্যাঁ" হয় তো বেচারার মুখটি কালো হয়ে যায় , উদাস গলায় বলেন, "বাচ্চার ছোট ভাই-টাই নাই ?"



এতদিন দেখেছি নবজাতক দেখলেও স্যারকে লাফ দিয়ে খৎনা করাতে উঠেপড়ে লাগতে , আজকাল উনি লাফিয়ে একেবারে চাঁদে উঠে যাচ্ছেন ! গতকাল রাউন্ডের সময় এক প্রেগন্যান্ট রোগিণীর পেটের দিকে চিন্তিত মুখে তাকিয়ে বললেন , " আফনের তো ছেলে হবে মনে হয়! মাশাল্লাহ ! "

রোগিণী তো মহাখুশি ! তার বিগলিত মুখের দিকে তাকিয়ে তেলতেলে একটা হাসি দিয়ে স্যার বলে উঠলেন, " ছেলে হলে দুইমাস পর আমার কাছে খৎনা করাইতে নিয়ে আইসেন !"

রোগী তাজ্জব, আমি তো আরও তাজ্জব!



আগে স্যার আমাকে দুই চোখে দেখতে পারতেন না , কিন্তু আজকাল আমার বাগদত্তের সাথে দেখলেই পিছলা একটা হাসি দিচ্ছেন ! কেমন যেন ভয়-ভয় লাগে - উনি মনে হয় আমাদের 'বিয়ের' অপেক্ষায় আছেন , কারণ বিয়ে মানেই বাচ্চা, আর ছেলে বাচ্চা হলেই- খৎনা !!! :P :P :P

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৫

বিডি আমিনুর বলেছেন: আপনি সতর্ক থাইকেন !!!আপনার স্যার কাজ না থাকলে এক কাম দুই বার........ B-)) :P :P :P :P

২| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৮

হিংস্র ঈগল বলেছেন: :#> :#> :#> =p~ =p~ =p~ =p~ হাসতেই আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.