| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তিকে খুব ভালোবাসি । যখন যেটার সম্পর্কে জানার প্রয়োজন হই, গুগলের কাছ থেকে সেটা আদায় করে নিই ।
গুগলে যখনই কোন কিছু খুঁজতে থাকি, প্রায়সই সামু ব্লগ এর লেখা গুলো প্রথমেই দেখতে পায় । মুটামুটি সামুর সাথে আমার পরিচিতি গুগলের কাছ থেকেই। কিছুদিন আগেও সামুর সম্পর্কে আমার ধারণা একেবারেই ছিলোনা বললেই চলে । সর্বপ্রথম গুগল আমাকে পরিচয় করিয়ে দিয়েছে সামু ব্লগ এর সাথে ।
ধীরে ধীরে সামুর প্রতি আমার একটা আগ্রহ সৃষ্টি হতে লাগলো । কয়েকমাস আগে, (যখন সামু সম্পর্কে মোটামুটি সামান্যতম নতুন ধারণা পেয়েছি) তখন সামু ব্লগে লেখালেখি করার জন্য অনেক সখ করে একটা একাউন্ট খুলতে এসেছিলাম ।
দুঃখের বিষয় ! আমার মোবাইল ফোন এ অনেক চেষ্টার ফলেও একটা একাউন্ট খুলতে পারিনি । সমস্যাটি হইতোবা নিজের ফোনেরই ছিলো । নিজের সামর্থের গুন্ডিতে কোন রকমে, সামান্যতম প্রযুক্তির সাথে মিশে থাকতে পারা একটি জাভা ফোন, আমার বর্তমান ফোনটি সংগ্রহ করা । চাইলে তো আর নিজের সাধের একমাত্র ফোনটাকে বদলাবার মত সামর্থন হয়ে উঠে না । তাই তখন থেকে সামুর নিয়মিত ভিজিটর হিসাবেই ঢুঁ মারতে হত । অনেক ইচ্ছে জাগতো প্রচুর ব্লগ লিখবার, কিন্তু ফোনের প্রয়োজনে ব্লগিং করার ইচ্ছেটা শুধু ইচ্ছে হয়েই থেকে যেতো ।
প্রায়শই সামুতে ব্লগিং করবার জন্য একটা একাউন্ট খোলার চেষ্টা চালিয়ে যেতাম, তবুও সেটা সফল হতো না ।
আজ ২২-০২-২০১৬ কেন জানি সামুতে একাউন্ট খোলার চেষ্টাটা সফল হয়ে গেলো। সামুর হোম পেজের উপরে "রেজিস্টেশন" বাটনে ক্লিক করতেই নতুন একটি পেজ এসে হাজির হল (ফরম ফিল আপ) । খুশিতে মনটা উতলা হয়ে গেল । এই বুঝি এবার সামু ব্লগে একটা একাউন্ট খুলতে পারবো, নিজের লেখালেখির ইচ্ছাটা পূরণ করতে পারবো । ইনশাল্লাহ একবারের চেষ্টায় অবশেষে সামু ব্লগে একটি একাউন্ট খুলতে পেরেছি । এখন আমি অনেক খুশি সামু ব্লগের একজন ব্লগার সদস্য হতে পেরে ।
আর এই পোস্টটিই সামুতে আমার প্রথম পোস্ট ।
ধন্যবাদ সামু ব্লগ এর কতৃপক্ষকে ।
ধন্যবাদ সকল ব্লগারদের ।
©somewhere in net ltd.