নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিজের মত করে খুঁজে নিতে চাই !

মোঃ হাবিবুর রহমান (হাবীব)

প্রযুক্তিকে ভালোবাসি !

মোঃ হাবিবুর রহমান (হাবীব) › বিস্তারিত পোস্টঃ

চীনে আকাশ ছোঁয়া কাচের সেতু !

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

চীনে আকাশ ছোঁয়া কাচের সেতু
পায়ের নিচের স্বচ্ছ কাচ। নিচে মাটির পরিবর্তে
দেখা যাচ্ছে আকাশের ধোয়া। না বিমান থেকে নয়,
একটি সেতু থেকে দেখা দৃশ্য এটি। মাটি থেকে
১৮০ মিটার উঁচুতে। দৈর্ঘ্যে ৩০০ মিটার এই
সেতুটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে গেল
বছরের সেপ্টেম্বর থেকে। চীনের পর্যটন কেন্দ্র
হেনান এবং হুনান প্রদেশে তৈরি এসেতুটি পৃথিবীর
কাচের তৈরি সবচেয়ে দীর্ঘে সেতু।
সেতুটি ইতিমধ্যে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু
হয়ে উঠেছে। কাচের উপরে যোগ ব্যায়ামের
প্রদর্শনী মানুষজনকে আরো টানছে।প্রতিদিন
শত শত দর্শনার্থী আসছেন এই সেতু দিয়ে এপার-
ওপর হতে। তবে একেবারে স্বচ্ছ কাচের সেতু পার
হতে ভয় কাজ করছে অনেকের মনে।
তেমনি একজন লি শু ঝেন বলছিলেন “যখনি
আপনি নিচের দিকে তাকাবেন তখন ভয়ে আপনি
কুঁকড়ে যাবেন, আবার আশে পাশে তাকালে আপনি
সেই ভয় দ্রুত ভুলে যাবেন এবং প্রাকৃতিক
সৌন্দর্ষ্য উপভোগ করতে থাকবনে”।
অন্য একজন বলছিলেন “এটা অসাধারণ, মনে হবে
আপনি বাতাসে হেটে বেড়াচ্ছেন।”
স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই সেতুটি দেখতে পলকা
মনে হলেও এর নকশা করা হয়েছে এমন ভাবে যাতে
করে ধমকা বাতাস এবং ভূমিকম্প প্রতিরোধ
করতে পারে। একই সঙ্গে ৮০০ মানুষের ভার
নিতে পারে সেতুটি।
এই সেতুটির জনপ্রিয়তা দেখে পার্শ্ববর্তী দেশ
তাইওয়ান ১৭৯ উচ্চতার একটি কাচের সেতু
তৈরি করেছে।খবর:বিবিসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

অচল জ্ঞানী বলেছেন: এত দেখছি আকাশ ছোয়া রোমাঞ্চ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

মোঃ হাবিবুর রহমান (হাবীব) বলেছেন: জি... ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.