নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিজের মত করে খুঁজে নিতে চাই !

মোঃ হাবিবুর রহমান (হাবীব)

প্রযুক্তিকে ভালোবাসি !

মোঃ হাবিবুর রহমান (হাবীব) › বিস্তারিত পোস্টঃ

মা দিবসে "মা" নিয়ে পৃথিবীর সেরা ছোট গল্প ।

০৮ ই মে, ২০১৬ সকাল ১১:১১

''অনেকদিন আগে এক গ্রামে এক মা আর তাঁর
ছেলে বাস করতো। সেই ছেলে জীবনের নিয়মেই
বড় হল। খানিক দূরের একটি মেয়ের সঙ্গে তাঁর
প্রেমও হল। দুজনই-দুজনকে বড় ভালোবাসতো।
দিব্যি চলছিল প্রেম। কিন্তু শুধু প্রেম আর
কতদিন হবে! বিয়েটাও তো করতে হবে। ছেলেটি
বিয়ের প্রস্তাব দিয়েই বসলো মেয়েটিকে।
আপত্তি ছিল না মেয়েরও। শুধু ভাবী স্বামীকে
একটাবারের জন্য পরীক্ষা করে নিতে চাইলো
সে। তাই মেয়েটি বলল তাঁর প্রেমিককে, তুমি তো
আমায় বেশি ভালোবাসো না। তুমি তো তোমার
মাকেই ভালোবাসো। ছেলেটি আকাশ থেকে পড়ে
বলল, না গো। আমি মাকেও ভালোবাসি আবার
তোমাকেও খুব ভালোবাসি। কিন্তু মেয়েটির শুধু
এই কথাতে মন গলবে কীভাবে! তাই সে সরাসরি
বলল, আমাকে তুমি বোঝাও যে, তুমি তোমার
মায়ের থেকেও আমাকে বেশি ভালোবাসো।
ছেলেটি পড়ল বেজায় ফাঁপড়ে। সে বলল, আচ্ছা
বাবা, বলো তোমার জন্য কী করতে হবে?
মেয়েটি তখন বলল, তুমি তোমার মায়ের
হৃত্পিণ্ডটা কেটে নিয়ে এসে আমার হাতে দাও।
তাহলেই বুঝবো যে, তুমি তোমার মাকে নয়,
আমাকেই বেশি ভালোবাসো। ছেলেটি যে তখন
প্রেমে পাগল। বলল, আচ্ছা, তুমি যখন চাইছো,
তাহলে তাই হবে। তাই ছেলেটি চলল তাঁর
বাড়িতে। আর ছুড়ি বসিয়ে দিল দিব্যি তাঁর
মায়ের বুকে। মারা গেল ছেলেটির মা। ছেলেটি
তখন মায়ের হৃত্পিণ্ডটা খুবলে নিয়ে বেরিয়ে
আসতে গেল ঘর থেকে। যাতে তাঁর প্রেমিকাকে
সে এবার বিয়ের করতে পারে। ঘর থেকে বেরিয়ে
আসার সময় ছেলেটি দরজার চৌকাঠে হোঁচট
খেল। আর তাঁর হাত থেকে মায়ের হৃত্পিণ্ডটা
ছিটকে পড়ে গেল দূরে। ছেলেটি সামলে নিয়ে
উঠতে উঠতে শুনতে পেল, ওই হৃদপিণ্ডটা বলছে,
'আহা রে খোকা তোর লাগেনি তো?'
এই হল মা। বুঝলেন। আর কোনওদিন মাকে কষ্ট
দেবেন না। কারণ, আমার-আপনার সেই ক্ষমতাই
নেই, যা দিয়ে 'মা'কে কষ্ট দেওয়া যায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:১৫

আমি মিন্টু বলেছেন: সুন্দর মাকে নিয়ে লেখা :)

১০ ই মে, ২০১৬ সকাল ৭:০৮

মোঃ হাবিবুর রহমান (হাবীব) বলেছেন: ধন্যবাদ @মিন্টু ভাই । :)

২| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: মায়ের তুলনা শুধু মা-ই

১০ ই মে, ২০১৬ সকাল ৭:০৭

মোঃ হাবিবুর রহমান (হাবীব) বলেছেন: ঠিক বলেছেন । @মোস্তফা সেহেল ভাই ।
ধন্যবাদ ।

৩| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২৭

সোজোন বাদিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার দেওয়া গল্পটা আমার বাচ্চাদের পড়ে শুনিয়েছি।

১০ ই মে, ২০১৬ সকাল ৭:০৫

মোঃ হাবিবুর রহমান (হাবীব) বলেছেন: আপনাকেও ধন্যবাদ, গল্পটি নিজে পড়ার জন্য এবং আপনার সন্তাদেরকে পড়ে শোনাবার জন্য ।
-
দোয়া করি আপনার সন্তানেরা যেন মানুষেক মত মানুষ হতে পারে, এবং আপনাদের মুখ উজ্জল করতে পারে । আমিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.