নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

বাড়াবাড়ি করছে বিএসএফ : সংবাদ সম্মেলনে বিজিবি’র ডিজি

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, বিএসএফ সীমান্তে বাড়াবাড়ি করছে। কোন তরফেই এটা কাম্য নয়। তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বলা হয়েছে, কোনো বাংলাদেশীকে হত্যা করা যাবে না।

গতকাল সকালে পিলখানা সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় মহাপরিচালক এসব কথা বলেন। গত ৫ ডিসেম্বর বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল আজিজ আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটাই তার প্রথম মতবিনিময় সভা।

বিজিবি’র মহাপরিচালক বলেন, বিএসএফকে আরও বলা হয়েছে যেসব বাংলাদেশী অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকবে, তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। তবে জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে, যাতে বাংলাদেশীরা অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে না পড়ে।

তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিজিবি’র চারটি আঞ্চলিক সদর দফতর গড়ে তোলা হয়েছে। ৪,৪২৭ কিলোমিটার বর্ডারকে চারটি অঞ্চলে ভাগ করা হচ্ছে। চট্টগ্রাম, রংপুর, যশোর ও সরাইলে এসব সদর দফতর রয়েছে। ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর দফতরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিজিবি’র ডিজি জানান, বিজিবি’র আরএসইউ’কে বিলুপ্ত করে করা হচ্ছে বর্ডার সিকিউরিটি বোর্ড (বিএসবি)। আর সিগন্যাল সেন্টারকে বিলুপ্ত করে গঠন করা হচ্ছে আইসিটি। বর্তমানের ১২টি সেক্টরকে ১৬টিতে বৃদ্ধি করা হচ্ছে, যা ২০১৫ সালের মধ্যে সম্পন্ন হবে।

বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে বিজিবি মহাপরিচালক বলেন, এটা বিরল ঘটনা। আমরা অন্যায়ভাবে কিছুই করিনি। সর্বশেষ ঢাকার পিলখানায় রায় ঘোষণার মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকাজ সমাপ্ত হয়েছে। এ বিচার দেশের জনগণ সঠিকভাবে নিয়েছে। বিচারের পর এ নিয়ে কোনো মতপার্থক্য দেখা দেয়নি। তবে দুই একটা ভুল ভ্রান্তি হতে পারে। একটা নিরপরাধ লোক অন্যায়ভাবে যাতে সাজা ভোগ না করে সেদিকে খেয়াল রাখা হয়েছিল। বিদ্রোহের ঘটনায় হত্যামামলার বিচার চলছে। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। এটা দেশের প্রচলিত আইনেই হচ্ছে। নিয়ম অনুযায়ী তা শেষ হবে।

সীমান্ত এলাকা সম্পর্কে তিনি বলেন, আমাদের সীমান্ত এলাকায় টহল জোরদার অনেক কষ্টকর। এক বিওপি থেকে অন্য বিওপির দূরত্ব বেশি। আমরা বিওপির সংখ্যা বাড়াচ্ছি। আর টহল জোরদার করার জন্য বিওপিগুলোতে ১৭শ’ মোটরসাইকেল দেয়া হচ্ছে। দুই ধাপে প্রত্যেক বিওপিতে চারটি করে মোটরসাইকেল দেয়া হবে।

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শ্রাবন প্রধান বলেছেন: বিজিবি পাল্টা গুলি চালাতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.