নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

কাপাসিয়ায় কিশোরী নির্যাতন : অবশেষে মুখ খুললেন কাপাসিয়ার সাংসদ রিমি

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

অবশেষে মুখ খুললেন কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। কাপাসিয়ার বড়টেক গ্রামের অসহায় নির্যাতিত মেয়েটিকে উচ্চ আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার পর আজ সোমবার সকালে সংবাদ সম্মেলনে সিমিন হোসেন রিমি তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। ধর্ষক কাজল মোল্লা তাঁর এপিএস নয় এবং সে আওয়ামী লীগেরও কেউ নয় বলে দাবি করেছেন তিনি। উচ্চ আদালতের এমন পদক্ষেপকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন তিনি।

সকাল সাড়ে ১১টায় কাপাসিয়া প্রধান সড়কে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সিমিন হোসেন রিমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন- দরিদ্র গৃহপরিচারিকা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গত ১৭ জানুয়ারি থেকে দৈনিক কালের কণ্ঠ কাজল মোল্লাকে আমার এপিএস বলে সংবাদ পরিবেশ করছে। কিন্তু গাজীপুর-৪ আসনে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমার কোন এপিএস ছিল না। বর্তমানেও নেই।

নির্যাতিত মেয়েটির ব্যাপারে রিমি বলেন- একজন সচেতন নাগরিক ও সংসদ সদস্য হিসেবে যে কোন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তবে উচ্চ আদালতের পদক্ষেপকে স্বাগত ও সাধুবাদ জানাই। উচ্চ আদালতের নির্দেশনায় প্রকৃত ঘটনা উদঘাটনসহ দোষী ব্যক্তির বিচার কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কড়িহাতা ইউপ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ দর্জি ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য ওবায়দুল কবির প্রধান প্রমুখ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি। কাজল মোল্লা তাঁর আত্মীয় কিনা জানতে চাইলে রিমি বলেন- কাপাসিয়ার সকল মানুষ আমার আত্মীয়। যে কোন ঘটনায় পারিবারিক সম্পর্ক টেনে আনা উচিত নয় দাবি করে রিমি বলেন- আমার পরিবারের সঙ্গে কাপাসিয়া মানুষের সম্পর্ক থাকতেই পারে। কিন্তু যে কোন ঘটনায় পারিবারিক সম্পর্ক টানা উচিত নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিমিন হোসেন রিমি বলেন- কাজল মোল্লা আওয়ামী লীগেরও কেউ নয়। দলে তার কোন প্রাথমিক পদও নেই।

সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন- কাজল মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো। অপকর্মে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকে সে আওয়ামী লীগের কেউ না।

Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

খেয়া ঘাট বলেছেন: কাজল মোল্লা তাঁর আত্মীয় কিনা জানতে চাইলে রিমি বলেন- কাপাসিয়ার সকল মানুষ আমার আত্মীয়।- কী চমৎকার দেখা গেলো।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

ইখতামিন বলেছেন: খেয়া ঘাট বলেছেন: কাজল মোল্লা তাঁর আত্মীয় কিনা জানতে চাইলে রিমি বলেন- কাপাসিয়ার সকল মানুষ আমার আত্মীয়।- কী চমৎকার দেখা গেলো।

সহমত. =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

টয় বয় বলেছেন: বস্তা সহ টাকা ধরা পরলে কয়, এই টাকা আমার না| আর নারী নির্যাতন কইরা এপিএস ধরা পরলে কয়, এই এপিএস আমার না| আওয়ামীলীগ বেলাজা, বেশরম!!

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

আমি তুমি আমরা বলেছেন: টয় বয় বলেছেন: বস্তা সহ টাকা ধরা পরলে কয়, এই টাকা আমার না| আর নারী নির্যাতন কইরা এপিএস ধরা পরলে কয়, এই এপিএস আমার না| আওয়ামীলীগ বেলাজা, বেশরম!!

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

wrongbaaz বলেছেন: রিমির মুখে কফ মারি, বদ মেয়েছেলে X(X(X(X(X(X(X(X(X(X(X(X(

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

বাংলার হাসান বলেছেন: খেয়া ঘাট বলেছেন: কাজল মোল্লা তাঁর আত্মীয় কিনা জানতে চাইলে রিমি বলেন- কাপাসিয়ার সকল মানুষ আমার আত্মীয়।-কী চমৎকার দেখা গেলো। দ্বিমত নাই।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: কাজল হারামীটার বিচার চাই।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

জিললুর রহমান বলেছেন: বাহ। বেশ বেশ বেশ।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

শয়ন কুমার বলেছেন: আসল পয়েন্ট হচ্ছে সুবিচার হবে কি না ?? এটা নিয়ে আমাদের সোচ্চার হওয়া দরকার ।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

ছোট মামু বলেছেন: রিমি আফা দয়া করেন আমগো, আফনে লেখালিখিতে ফিরে আসেন আবার। যে রিমিকে আমরা জানতাম, চিনতাম এবং শ্রদ্ধা করতাম আপনি সে নন। আপনার প্রতি মানুষের যে সম্মান ও শ্রদ্ধাবোধ আপনি তিল তিল করে গড়ে তুলেছিলেন নিমিষেই তা হারিয়ে ফেললে আপনি কষ্ট না পেলেও আমাদের কষ্ট লাগবে।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

সাত সাগেরর মাঝি বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: টয় বয়
বলেছেন: বস্তা সহ টাকা ধরা পরলে কয়,
এই টাকা আমার না| আর
নারী নির্যাতন কইরা এপিএস
ধরা পরলে কয়, এই এপিএস আমার না|
আওয়ামীলীগ বেলাজা, বেশরম!!

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

সািকল খান বলেছেন: আওয়ামী লীগের সাথে সামান্য একটু সম্পর্ক থাকলেই কি সব অপরাধ মাফ? তাজ পরিবারের সাথে সম্পর্কিত ধর্ষক কাজল মোল্লা তার আরেকটি উদাহরন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.