| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ে আবুল কালাম আযাদের ফাঁসির আদেশের পর বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালনকারী তরিকুল ইসলাম এই প্রতিক্রিয়া জানান।
সোমবার দুপুরে ঐতিহাসিক এই রায়ের পর বিএনপির কোনো নেতাদের কাছ থেকে তাক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, রায় দেখে দলের জ্যেষ্ঠ নেতারা প্রতিক্রিয়া জানাবেন।
সন্ধ্যায় শ্রমিক দলের এক আলোচনা সভায় বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য তরিকুল যুদ্ধাপরাধের বিচার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তবে তিনি সুনির্দিষ্টভাবে আবুল কালামের রায়ের বিষয়ে কিছু বলেননি।
তরিকুল বলেন, “আজ যুদ্ধাপরাধের বিচার চলছে। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রণাঙ্গনের মুক্তিযুদ্ধের দল বিএনপি এই বিচারকে পূর্ণভাবে সমর্থন করে।
“একই সঙ্গে এই বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হোক, তা আমরা প্রত্যাশা করি।”
যুদ্ধাপরাধের চলমান বিচারের মুখোমুখি বিএনপির দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীম।
বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামীর আট নেতাও এই বিচারের মুখোমুখি। প্রথম রায়ে দণ্ডিত আবুল কালাম এই দলটির সাবেক রুকন।
তরিকুল বলেন, “আজকে যারা ৪০ বছর পর ওই যুদ্ধাপরাধীদের বিচার করছেন, সেই বিচার যেন দলীয় এজেন্ড বাস্তবায়নে না হয়, কিংবা প্রশ্নবিদ্ধ না হয়।”
বিএনপি নেতা এম কে আনোয়ার একদিন আগেই বলেছিলেন, “যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন হচ্ছে।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে তরিকুল বলেন, “যদি ৪০ বছর আগের এই পাপ আজ মোচন করতেই হয়, আসুন- আপনাদের ঘরের ভেতরের পাপ এবং বাইরের পাপ সবকিছু মোচন করি।”
স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন হত্যাকাণ্ডের নজির তুলে ধরে সেই সময়কার বামপন্থী নেতা তরিকুল বলেন, “তখন ৪০ হাজার মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল নেতা-কর্মীদের হত্যা করা হয়েছিল।
“সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে। তাদের পরিবার-পরিজনরা আজো ওই সব হত্যার বিচার চায়। শ্রমিক দলের এই মঞ্চ থেকে বিএনপিও ওই হত্যার বিচার দাবি করছে।”
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় বক্তব্য রাখেন তরিকুল।
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি পুনরায় তুলে তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সরকারের খায়েশ বিএনপি কখনোই পূরণ হতে দেবে না।”
দেশে ‘অপশাসন’ চলছে দাবি করে বিএনপি নেতা বলেন, “ছাত্রলীগের দুই গ্রুপের টেন্ডারবাজির সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছে। ওই শিশুটির কি অপরাধ ছিল? তাকে সন্ত্রাসের কাছে প্রাণ দিতে হয়েছে। গাজীপুরে ধর্ষণের শিকার হয়েছে এক যুবতী। তারা কেউ বিচার পাচ্ছে না।”
শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল নোমান, জাফরুল হাসান, আবুল কাশেম চৌধুরী, আনোয়ার হোসাইন, রেহান উদ্দিন রেহান, নুরুল ইসলাম খান প্রমুখ।
Click This Link
©somewhere in net ltd.