নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

‘এ কোন পাগলের হাতে চলে গেছে দেশ?’-ড. কামাল

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

‘এ কোন পাগলের হাতে চলে গেছে দেশ, যে পাগলেরা তথাকথিত ছাত্রসংগঠনের হাতে অস্ত্র তুলে দেয়? এরা কোন ধরনের পাগল! এদের মানসিকভাবে চিকিত্সার প্রয়োজন।’ গতকাল সোমবার রাজশাহীতে জাতীয় ঐক্যের ডাকে আয়োজিত জনসভায় সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেন।

রাজশাহী নগরের আলুপট্টির মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিকল্পধারার রাজশাহী মহানগরের সভাপতি আকতারুজ্জামান বাবলুর সভাপতিত্বে এ জনসভা হয়।

জনসভায় কামাল হোসেন বলেন, ‘কোনো দলের আইনত ছাত্র অঙ্গসংগঠন থাকতে পারে না, কিন্তু করা হচ্ছে। আর সরকারি মদদ না থাকলে কোন সাহসে তারা অস্ত্র হাতে নেয়?’

কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, ‘পত্রিকায় লিখেছে আধিপত্য বিস্তারের জন্য সংঘর্ষ হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় কারও সম্পত্তি নয় যে, সেখানে আধিপত্য বিস্তার করবে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, এখনো সময় আছে, তোমরা ক্ষমা চাও। ১৬ কোটি মানুষের কাছে ক্ষমা চাও। কেন বিশ্বজিেক জীবন দিতে হলো। এর জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে।’

বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘ক্ষমতা আমাদের টার্গেট না। আমরা ক্ষমতার জন্য আসিনি। আমরা ক্ষমতা নয়, দায়িত্বের যে সরকার, সেই রাজনীতি করতে চাই।’

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশে যে দুটি দল আছে, তারা নামে আলাদা কিন্তু কামে একই। ওরা শুধু আওয়ামী লীগ নয়, শুধু বিএনপিও নয়। ওরা সরকারি দল, না হয় বিরোধী দল।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর জেনারেল (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার সহসভাপতি প্রকৌশলী মো. ইউসুফ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, রাজশাহী মহানগর গণফোরামের সভাপতি রফিকুল হাসান, কানসাট বিদ্যুত্ আন্দোলনের নেতা গোলাম রব্বানী প্রমুখ।

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য । আমি ব্যক্তি কামালকে ঘৃনা করি । কামালের মেধাকে কিছুটা সম্মান করা উচিত তাই তা করি । কারন বাংলাদেশের প্রথম সংবিধানের সমন্বয়কের কাজটি তিনি করেছিলেন । উল্লেখ্য তিনি কিন্তু একা এই মহান কাজ তথা সংবিধান প্রনয়ন করেননি । প্রায়ই দেখা যায় তাকে সংবিধান প্রনেতা একক ভাবে বলা হয়ে থাকে । আমার কথাটি খতিয়ে দেখার জন্য সামাথ্য বানদের প্রতি আহবান রইল ।
যাই হোক ঘৃনার কারন গুলো বলি, এই কামালের সাথে আমার বহুবার দেখা হয়েছে । তার সাথে প্রথম বারের পর আর হ্যান্ডসেক করিনি কারন তার হাত কামারের হাতের চাইতেও শক্ত। পরীক্ষা করে দেখতে পারেন । আমার কথা মিথ্যা প্রমান করতে পারলে নগদ ৫০০ টাকা পুরষ্কার দেয়া হবে । (একটু মজা করলাম-যদিও ঘটনা সত্য ।) তিনি তার নির্বাচনী এলাকা থেকে কখনও নির্বাচিত হতে পারেননি । তার এলাকার মানুষরা তাকে প্রচন্ড ঘৃনা করেন । তিনি সাধারন মানুষকে মানুষ মনে করেন না । তাকে যখন তখন টাকা দিয়ে কেনা যায় : টাকার বিনিময়ে যে কোন মিথ্যা মামলায় তাকে নিয়োগ দেয়া যায়, টাকা দিয়ে তার মুখের বুলি পরিবর্তন করা যায় । এরশাদ চাচার মত তার কথার এখন কোন ভিত্তি নেই । যেদিকে নদির সোত থাকেন তিনি সেদিকেই গা ভাসিয়ে দেন । এই সেই কামাল যে ফকরুদ্দিন সাহেবের সময় চাচা আপন প্রান বাচার নীতি অবলম্বন করেছিলেন ।
বাকিটা সবাই জানেন অনেক ।
আজ এ পর্যন্ত । সকলের জন্য শুভ কামনা রইল ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: ড. কামালের কথার সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.