নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

সংবাদপত্রে যাঁদের ছবি দেখা যায় তাঁরা ছাত্রলীগের কর্মী নন

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সংবাদপত্রে যাঁদের ছবি দেখা যায় তাঁরা ছাত্রলীগের কর্মী নন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারা ছাত্রলীগের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে, কিন্তু এখনো সদস্যপদ পায়নি।’ ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড সরকারের নানা অর্জনের জন্য ক্ষতিকর—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ ছাড়া তিনি বলেন, ‘ছাত্রলীগ, আওয়ামী লীগ এতটাই দুর্বল হয়ে যায়নি যে, “অপাঙক্তেয়দের” দলে নিতে হবে।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।

সমস্যা তৈরি করতে পারে এমন বেশিসংখ্যক কর্মীর চেয়ে স্বল্পসংখ্যক ভালো কর্মী ছাত্রলীগে দেখতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ এই প্রবাদ বাক্যটির কথা উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা ভঙ্গকারী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বর্তমান সরকারের আমলে ছাত্রলীগের ৫০০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা যখনই খবর পেয়েছি, তখনই ব্যবস্থা নিয়েছি।’

Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

তবুও তুমি আমার বলেছেন: আহালে এত্তবড় একটা হক্কতা, কুতায় গিয়া কই !

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

রোমেল রহমান বলেছেন: ওরা মুজিববাদী ছাত্র সংগঠনের ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

সুখোই-৩৫ বলেছেন: এইগুলা হচ্ছে ভন্ডামী। রিমি এখন তার এপিএস রে অস্বীকার করতাছে। হাসিনা উপর দিয়া অস্বীকার করে এই গুন্ডা, ধর্ষকদের, কিন্তু তল দিয়া ঠিকই খাতির। দোয়া করি, হে খোদা এই ছাত্রলীগ যেমন অসহায় মানুষদের উপর ধর্ষণ চালিয়েছে, হাসিনার পরিবারের উপরও তুমি সেই গজব নাজিল কর। মানুষের হাহাকারে ধ্বংস হবে ওরা।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

উমাইর চৌধুরী বলেছেন: একটা দেশের প্রধানমন্ত্রী কতখানি নির্লজ্জ হলে সে দেশের মানুষের হুঁশ হবে ! ?
ইজ্জত বিকিয়ে দেবারও তো একটা স্কেল আছে ! নাকি ?

ছিহ ! ছি : ছি : !!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

রোদেলা দুপুর বলেছেন: উনি কি মানুষ???

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

নিশ্চুপ শরিফ বলেছেন: ঠিকি বলছে। ছাত্র হলে কেও চাপাতি দিয়া কোপাকপি করতে পারে নাকি? উনারা চাপাতিলিগের সদস্য

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: বেহায়া যে অন্য সবাইকেও তার মত বেহায়া মনে করে আজ তার প্রমাণ পাওয়া গেল আবার।

মানুষের নিলর্জ্জতারও একটা সীমা থাকে, কিন্তু এ মহিলা দেখছি সে সীমাও পার করেছে।... থু দিতে ইচ্ছে করে এ সকল ভণ্ড কীটদের মুখে যারা কিনা দেশকে নিজের পিতৃসম্পত্তি মনে করে।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

পথহারা সৈকত বলেছেন: :| :| :| :| :| :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.