| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকারকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৪শে ফেব্রুয়ারির মধ্যে তা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদেশের সময় এটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশে করে প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের আদেশ বাইপাস করার জন্য আপনারা ডিভাইস তৈরি করতে পারেন না। আমরা আদেশ দিয়েছি। আপনারা তা পালন করবেন। তা না করে আপনারা কমিটি গঠন করেছেন। নথি দাখিল করেছেন। আপনাদের কমিটি আমরা আমলে নিচ্ছি না। কমিটি গঠন করা হয়েছে বিষয়টি জটিল করার জন্য। আমরা আগে যে আদেশ দিয়েছি তা এখনও বহাল আছে। আমরা যে তারিখ দিয়েছি সে তারিখের মধ্যেই আদেশ বাস্তবায়ন করবেন। না হলে এখানে আপনাদের ভিন্নভাবে আসতে হবে। এ সময় বিচারপতি এস কে সিনহা বলেন, আশা করি ওই স্টেজে যাওয়ার আগেই আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। এ সময় আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। এর আগে সকালে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন এটর্নি জেনারেল। প্রতিবেদনে বলা হয়, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মন্ত্রিসভা। ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয় বিচার বিভাগ। বিচার বিভাগের জন্য গঠন করা হয় জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের। এ কমিশন বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় ২০০৯ সালে সুপ্রিম কোর্ট সরকারকে এ প্রতিবেদন বাস্তবায়নের নির্দেশ দেয়। এ নির্দেশ পালনে পরে সরকারকে দফায় দফায় সময় দেয়া হয়েছিল।
mzamin.com/details.php?nid=Mzk5ODE=&ty=MA==&s=MjU=&c=MQ==
©somewhere in net ltd.