| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
কিশোরগঞ্জে হাসপাতালের ঝাড়ুদারের ইনজেকশনের পর ইমা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীর মৃত্যুর অভিযোগে তিনজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।
ঘটনার পর ছাত্রীর স্বজনসহ বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে এবং চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তব্যরত নার্স আকলিমা খাতুন ও ঝাড়ুদার রাফিজা আক্তারকে সাময়িক বরখাস্ত করা এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
ওই ছাত্রীর স্বজনদের ভাষ্য, গত বুধবার দুপুরে জেলা শহরের মুন্নাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ইমা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। দুর্ঘটনায় ইমার ডান পা ভেঙে যায়। ঘটনার পর ওই অটোরিকশার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কিশোরগঞ্জের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন বৃহস্পতিবার সকালে অর্থোপেডিকস বিভাগের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা হাবিবুর রহমান পরীক্ষা শেষে উন্নত চিকিত্সার জন্য ইমাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর জন্য লিখিত পরামর্শ দেন। কিন্তু ইমার কাঠমিস্ত্রি বাবা জালাল মিয়া নিজের আর্থিক অক্ষমতার কারণ জানিয়ে সেখানেই তাঁর মেয়ের চিকিত্সার অনুরোধ করেন। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে ইমার অস্ত্রোপচার করেন শহরের একটি বেসরকারি ক্লিনিকের (কিশোরগঞ্জ ক্লিনিক) চিকিত্সক হাবীবুর রহমান। জ্ঞান ফেরার পর শুক্রবার সকালে তাকে আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়।
ইমার মা রেখা আক্তার দাবি করেন, অস্ত্রোপচারের পর ইমার অবস্থার দ্রুত উন্নতি ঘটে এবং সে খাবার খায়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় চিকিত্সকের পরামর্শমতো নির্ধারিত ইনজেকশন দেওয়ার জন্য কর্তব্যরত নার্স আকলিমা খাতুনকে অনুরোধ করা হলে তিনি এ জন্য ৫০ টাকা দাবি করেন। নার্স রাজি না হলে এ অবস্থায় ইমাকে ইনজেকশন দেন ঝাড়ুদার রাফিজা আক্তার। এর পরই ইমার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, ঝাড়ুদারের ভুল ইনজেকশনের কারণে ইমার মৃত্যু হয়েছে।
ঘটনার পর অভিযোগের বিষয়ে নার্স আকলিমা খাতুন ও ঝাড়ুদার রাফিজা আক্তারকে প্রথম আলো ডটকমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ইমার মৃত্যুর খবর পেয়ে স্বজনেরাসহ বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করে।
রাত সাড়ে ১১টার দিকে আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আলী, জেলা বিএমএ সভাপতি মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক নওশাদ খান সমাবেশে উপস্থিত হয়ে ওই নার্স ও ঝাড়ুদারকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে জনতা অবরোধ প্রত্যাহার করে।
এ ঘটনায় ইমার বড় ভাই হেলাল মিয়া বাদী হয়ে চিকিত্সক হাবীবুর রহমান, নার্স আকলিমা খাতুন ও ঝাড়ুদার রাফজা আক্তারকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Click This Link
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
হুলো_বেড়াল বলেছেন: যে ডাক্তার রোগীর বাবার অনুরোধে চিকিৎসা প্রদান করলো তার নামেই মামলা হল।