| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
দীর্ঘদিন নিষ্ক্রিয় আর পর্দার আড়ালে থাকার পর নারায়ণগঞ্জে পুনরায় মাঠে নেমেছে জামায়াতে ইসলামীর অন্যতম সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার তারা পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরে করেছে ঝটিকা মিছিল। প্রায় ৪০ মিনিট ধরে শিবিরের এ মিছিল ও ১৫ মিনিট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বন্ধ থাকলেও প্রশাসন কিংবা পুলিশ এ ব্যাপারে কিছুই করতে পারেনি।
বৃহস্পতিবার সকালে মিছিলে আগত কয়েকজন শিবির নেতা-কর্মীর সঙ্গে কথা হয় সাংবাদিকদের সঙ্গে। পরিচয় পাওয়ার পরেও বিচলিত হয়নি কেউ। বরং জানিয়ে দিয়েছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা, যেটা শুনে রীতিমত আতকে উঠতে হয়। মিছিলে আসা কয়েকজন জানান, তাদের মিছিলের কর্মসূচি ছিল আগে থেকেই। প্রস্তুতি নিয়েই বৃহস্পতিবার তারা মাঠে নেমেছিল। এদিন পুলিশ বাধা দিলে পরিস্থিতি হত খুবই ভয়াবহ। রণপ্রস্তুতি নিয়েই এদিন মাঠে নেমেছিল শিবির।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিবিরকর্মী জানান, ইতিমধ্যে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে। এতে জামায়াতে ইসলামী কিংবা শিবিরের কোন আক্ষেপ নেই। কিন্তু যদি কোন কারণে কারাবন্দী দেলাওয়ার হোসাইন সাঈদী, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদকে ফাঁসির আদেশ দেওয়া হয় তখন নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতা করা হবে। সেদিন কেউ শিবিরকে ঠেকিয়ে রাখতে পারবে না।
পুলিশের ওপর ইতিপূর্বে হামলা করা হয়েছিল কেন? প্রশ্নের উত্তর জানতে সাফ জবাব, আমাদের বাধা দিতে গেলে প্রতিহত করা হবেই। আগেও প্রতিহত করা হয়েছিল তখন পুলিশকে মার খেতে হয়েছে। বাধা হবে না, আঘাতও দেওয়া হবে না। তখন পুলিশ থ বনে যাবে।
শিবিরের আরো কয়েকজন কর্মী জানান, শিবির এখন অনেক কৌশল পরিবর্তন করেছে। আগে শিবির শহরে মিছিল করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। এ কারণে বৃহস্পতিবার শিবির শহরে মিছিল না করে কৌশল পরিবর্তন করেছে।
এদিকে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এজন্য তারা বিভিন্ন ধরনের কৌশলী পন্থা অবলম্বন করছে। বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে। ঘন ঘন তারা বদলাছে পরিকল্পনা। এ কারণে তাদের নাগাল সহজে পাচ্ছে না পুলিশ। বরং পুলিশকে বোকা বানিয়ে গত কয়েকদিন ধরেই তারা বিভিন্ন ধরনের নাশকতা করছে। শিবির ক্যাডারদের হাতে একের পর এক পুলিশ মার খাচ্ছে অসহায়ের মতো। এমনকি নাশকতার সাথে জড়িত শিবির ক্যাডারদের কাউকেই গ্রেপ্তার করতে পারছে না। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে শিবির ক্যাডারদের ছবি দিয়ে একটি পোস্টার ছাপানো হয়। পোস্টারটিতে ৪৩ জন শিবির ক্যাডারের ছবি থাকলেও পুলিশ এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকিদের আটক করা যায়নি। ৫ ডিসেম্বর বুধবার সকালে জামায়াত শিবিরের ক্যাডাররা পুলিশের ওপর হামলা চালিয়ে নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশের এসআই রবি চরন চৌহানসহ ৩ সদস্যকে পিটিয়ে আহত করে ৪ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি ও বিচার বন্ধের দাবিতে জামায়াত শিবিরের ডাকা হরতালে তারা শহরে নামতে না পারলেও সিদ্ধিরগঞ্জ এলাকায় তারা ব্যাপক নাশকতা চালিয়েছে। ১৯ নভেম্বর সকালে ইসলামী ছাত্রশিবিরের একটি জঙ্গি মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায়। ১৫ সেপ্টেম্বর বিকেএমইএ নির্বাচনের দিন শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সামনে ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের সাথে শিবির ক্যাডারদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ১৮ দলীয় জোটের পূর্ব নির্ধারিত একটি সমাবেশে ইসলামী ছাত্রশিবির ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়।
Click This Link
২|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
রায়হান হোসেন রানা বলেছেন: বেড় হও , বাংলার জনগন তোমাদের জন্যই অপেক্ষা করছে ! বাঁশ একটাও অপছয় করা হবে না , সবগুলা কে কাজে লাগানো হবে...
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
রিওমারে বলেছেন: বাংলাদেশের মাটিতে এখন কিন্তু পাকিস্থানী মিলিটারী নাই ।সব বাংলাদেশী মিলিটারী। নাশকতা একেবারে পুটকির মধ্যে ঢুকাইয়া দিবে। ছাগুর বাচ্চার তোদের বুইড়া খাশি গুলার ফাসি হবে আর তোরা মিলিটারীর মাইর খাবি ফাও।।