| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তদন্তের মাঝপথে বিশ্বব্যাংক বলছে আবুল হাসানকে ছেড়ে দিতে আর আবুল হোসেনকে আসামি করতে। দোষ যদি করে থাকে তাহলে তা দুজনেই করেছে। হোসেনকে ধরা হলে হাসানকেও ধরতে হবে।’
আজ রোববার জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা সাংসদদের বলেন, বিশ্বব্যাংক না এলে নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু করা হবে। ছয় মাসের মধ্যে সেতুর নকশা করার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বলা হয়েছে। সেতু বিভাগ কাজের সমন্বয় করবে। প্রয়োজনে সেতুর কাজে সেনাবাহিনীকেও কাজে লাগানো হবে। তিনি সাংসদদের বলেন, ‘ইন্ডিয়া, মালয়েশিয়া ও চীনের প্রস্তাব রয়েছে। তবে নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু আগের নকশার মতো নান্দনিক হবে না।’
আজকের সভায় আওয়ামী লীগ দলীয় সাংসদেরা বিরোধী দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাঁদের করণীয় সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। তবে তাঁরা বলেন, বিরোধী দল এমন কোনো বড় ধরনের আন্দোলন করতে পারবে না যা নিয়ে আওয়ামী লীগের দুশ্চিন্তা করার কারণ আছে। কয়েকজন সাংসদ বলেন, তবুও আওয়ামী লীগকে প্রস্তুত থাকতে হবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘সরকারের শেষ বছরে বিরোধী দল দাবি আদায়ে ভায়োলেন্স করবে, এটা অস্বাভাবিক নয়। তবে বিরোধী দলের এসব কর্মকাণ্ড দমাতে বা আওয়ামী লীগের জন্য পুলিশ কাজ করবে, এটা ভাবা ঠিক হবে না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে এটা দমন করতে হবে। এ জন্য সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।’
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে সরকারের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি একটা থাপ্পড় দিলে তিনি একাই পাঁচটা থাপ্পড় দিতে পারবেন।
এ পর্যায়ে সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘বিএনপি কর্মসূচি দিলে ওই দিনই কর্মসূচি দিতে হবে, এমনটা নয়। এতে ভায়োলেন্স বাড়বে। তবে আওয়ামী লীগকে আগামী নির্বাচন পর্যন্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে। বিরোধী দল যেদিন কর্মসূচি পালন করবে, তার পরের দিন বা আগের দিন আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে হবে। মোট কথা বিএনপিকে মাঠ ছেড়ে দেওয়া যাবে না।’
শেখ হাসিনার বক্তব্য-
আওয়ামী লীগের সভানেত্রী আরও বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগই তখন ক্ষমতায় থাকবে। যুক্তরাষ্ট্রে বারাক ওবামা তো ক্ষমতায় ছিলেন। ওই সময় তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।’ তিনি নির্দলীয় সরকারের সম্ভাবনা নাকচ করে সাংসদদের বলেন, ‘সংবিধানে যে পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা, সেভাবেই নির্বাচন হবে।’ সাংসদদের বলেন, নির্বাচন হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। নির্বাচনে কে আসবে আর কে আসবে না, তা ভাবার দরকার নেই। যথাসময়েই নির্বাচন হবে।
সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে যাঁদের মধ্যে আত্মবিশ্বাস আছে, তাঁরা নির্বাচনের প্রস্তুতি নিন। আর এখনো যাঁদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তাঁদের নির্বাচন না করাই ভালো।’ তিনি বলেন, তৃণমূলের মতামতের পরিপ্রেক্ষিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। সাংসদদের নিজ নিজ এলাকার সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ দেন তিনি।
Click This Link
©somewhere in net ltd.