নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

‘আমরা ভেবেছিলাম, জঙ্গিবাদ নির্মূল করতে পেরেছি। আজকের ঘটনায় বোঝা গেল পারিনি - অর্থমন্ত্রী

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার জামায়াত-শিবিরের হামলা ও তাণ্ডবের ঘটনা সম্পর্কে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

হামলা সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তা মনে করেন না বলে জানান।

রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে শিবিরের হামলায় আহত এক পুলিশ সদস্যকে দেখে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আজ সারা দেশে ৫০০ জায়গায় জামায়াত-শিবিরের হামলা হয়েছে। এটা পরিকল্পিতভাবে হয়েছে। যারা গোপন তথ্য সংগ্রহ করে, তারা ব্যর্থ।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

শিবিরের ঝটিকা মিছিল সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করছিল। পুলিশ বুঝতে পারেনি।

জানা গেছে, অর্থমন্ত্রীকে সচিবালয়ে নামিয়ে একটি গাড়ি সচিবালয় থেকে পল্টনের দিকে যাচ্ছিল। পথে ওই গাড়িটি শিবিরের হামলার শিকার হয়। এতে গাড়িতে থাকা পুলিশের ওই সদস্য আহত হন। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা ভেবেছিলাম, জঙ্গিবাদ নির্মূল করতে পেরেছি। আজকের ঘটনায় বোঝা গেল পারিনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

একই ঘটনা সম্পর্কে ভিন্ন বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সচিবালয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, জামায়াত-শিবিরের হামলা ও তাণ্ডবের ঘটনাকে তিনি গোয়েন্দাদের ব্যর্থতা বলে মনে করেন না।

সারা দেশের বিভিন্ন জায়গায় জামায়াত-শিবিরের হামলা ও তাণ্ডব সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কাজ মেনে নেওয়া যায় না। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, আরও গ্রেপ্তার করা হবে। এ ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার

এ হামলা সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন, শিবিরের আজকের অরাজকতার ব্যাপারে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। শিবিরের হামলা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা পরিদর্শনে হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন। তথ্য থাকার পরও পুলিশ কেন ব্যবস্থা নিল না—সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আইজিপি।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার জামায়াত-শিবিরের হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর মতিঝিল এলাকায় সকালে ঝটিকা মিছিল বের করেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিবিরের কর্মীরা এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন ও পুড়িয়ে দেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৫ জনকে আটক করা হয়েছে।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.