নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

হে পুলিশকুল সম্রাট; আপনি এই বাংলাদেশে জন্মেছিলেন বলেই আজ দেশজনতার পক্ষ থেকে আপনাকে পিপিএম খেতাব

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

হারুন অর রশীদ

উপকমিশনার, লালবাগ অঞ্চল

বাংলাদেশ পুলিশ।

মানবতার ধ্বজাধারী হে মহান,

আপনি এই বাংলাদেশে জন্মেছিলেন বলেই আজ দেশজনতার পক্ষ থেকে আপনাকে পিপিএম খেতাব দেওয়া হয়েছে। আপনার এই বিশাল অর্জনে আমরা দেশবাসী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সবার প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কৃতজ্ঞতা আমরা সরাসরি পৌঁছাতে পারিনি বলেই রস+আলোর মতো একটি ক্রোড়পত্রের আশ্রয় নিয়েছি। এ জন্য আমাদের নিজ গুণে ক্ষমা করবেন।

হে সাহসী যোদ্ধা,

আপনার নৈপুণ্য আমরা যারা টিভিতে দেখেছি, যাদের টিভি নেই পরদিন পত্রিকায় ছবিসহ সংবাদ পড়েছি। আর যারা হতভাগা, তারা লোকমুখে আপনার বীরত্বের কথা শুনেছি। আমরা সেদিনই আপনাকে বড় পদক দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু ঢাকার যানজটের ভয়ে আপনার কাছে যাওয়ার ধৈর্য আমাদের হয়নি। কিন্তু সরকার আমাদের পক্ষ থেকে সেই মহান দায়িত্বটি পালন করায় আজ ভারমুক্ত মনে করছি। এই পদক আপনার কাজের গতি আরও বাড়িয়ে দেবে, এমনটা প্রত্যাশা আমরা কেন করব না? আমরা হতভাগা জনগণ আপনার হাতেই দেশের বিরোধী দলের সব নেতার চপেটাঘাতের দৃশ্য দেখতে চাই।

হে পুলিশকুল সম্রাট,

আপনাকে কেন একটি পদক দেয়া হলো, তা বুঝতে পারছি না বলেই মানপত্রে বারবার ক্ষোভের কথা লিখছি। তবে দরিদ্র এই দেশের পক্ষে আর বিশেষ কী করার আছে, তা যদি বলে দিতেন তবে বাংলাদেশের মানুষ পদ্মা সেতুর জন্য যেভাবে টাকা দেওয়ার হুজুগ তুলেছিল, সেভাবেই আপনাকে সম্মানিত করত। আপনি পুলিশ বাহিনীর সম্মান যেভাবে তুলে ধরেছেন, তা চিরকাল মানুষ মনে রাখবে।

হে দিকপাল,

আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন নিজের হাতে নেবেন না—এমন কথা চলতি বাসে বা দেয়ালের পোস্টারে লেখা দেখেছি। যারা লেখাপড়া জানি, তারা এই কথা পাঠ্যবইয়েও পড়েছি, নয়তো বাংলা সিনেমায় দেখেছি। বাংলা সিনেমার কথা এসে যাওয়ায় আরেকটি কথা না বলে পারছি না, সিনেমায় পুলিশের আগমন ঘটে সব হাঙ্গামার পর, যা বাস্তবতাবিরোধী। আপনার কাছ থেকে সিনেমাওয়ালাদের শিক্ষা নেওয়া উচিত। আপনাকে নিয়মিত সিনেমায় অভিনয়েরও আহ্বান জানাই। আপনি সিনেমায় নামলে নায়ক-নায়িকা বাবা-মা হারানোর পর সহজেই তারা ভিলেনকে শাস্তির আওতায় আনতে পারবে, তাদের মার খেতে হবে না।

হে মহামানব,

আপনার জন্য মানপত্র লিখতে বসে বারবার শব্দসংখ্যা দেখতে হচ্ছে। কারণ, রস+আলোর সম্পাদক বড় লেখা পড়তে পারেন না, ছাপতেও চান না। কিন্তু আপনার মতো মানুষকে নিয়ে কীভাবে ৪৪০ শব্দের মধ্যে লেখা শেষ করা সম্ভব, বুঝতে পারছি না। ১৬ কোটি মানুষের কথা কি এত সহজেই শেষ হয়? আরব্য রজনীর মতো দীর্ঘ সিরিয়াল আপনাকে নিয়ে বানালেই প্রকৃত মানপত্র প্রদান সম্ভব হবে। আপনি যদি কোনো দিন সুযোগ পান, দয়া করে রস+আলোর দপ্তরে গিয়ে বি.স.-কে একটু বলে দেবেন, যাতে বড় বড় লেখা ছাপা হয়। তাহলে আপনাকে প্রতিদিনই একটা করে মেডেল জনতা দেবেই, সেই কথা দিয়েই আজ বিদায় নিচ্ছি আপনার সুখী সমৃদ্ধ জীবন কামনা করে।

নিবেদক

বাংলার আম-কাঁঠালজনতা

Click This Link

এই মহান ব্যক্তির সুমহান মানপত্র পড়ে নিজেকে ধন্য মনে করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.