নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (FBI) প্রতিনিধি নিয়োগের প্রস্তাব

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

ঢাকায় খুব শিগগির একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ তত্পরতা দমনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে এ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

ঢাকায় মার্কিন দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি ঢাকা সফরের সময় এফবিআইয়ের আন্তর্জাতিক কার্যক্রমবিষয়ক সহকারী পরিচালক মাইকেল এস ওয়েলশ তাঁদের এ পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন। এ সফরের সময় তিনি অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আন্তদেশীয় অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধে দুই দেশের সহযোগিতার বিষয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেন।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে গত সপ্তাহে ওয়েলশ ঢাকা সফর করেন বলে উল্লেখ করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, তিনি ২৮ জানুয়ারি ঢাকায় আসেন। আর ঢাকা ছেড়েছেন আজ বুধবার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফবিআই ও বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশ্বজুড়ে অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী মিত্র। দুই পক্ষের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অনেক দিনের সম্পৃক্ততা রয়েছে। সহকারী পরিচালক ওয়েলশ আইনের শাসন প্রসারে এফবিআইয়ের অঙ্গীকার আরও জোরদার করতে শিগগিরই ঢাকায় একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই স্থায়ী প্রতিনিধি যৌথ তদন্ত প্রচেষ্টা এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বিনিময়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে সহায়তা দেবেন। অংশীদার দেশের আহ্বানে এফবিআই বর্তমানে বিশ্বের ৭৫টির বেশি শহরে একজন লিগ্যাল অ্যাটাশে রেখেছে।

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

রিওমারে বলেছেন: আমেরিকা ছলে বলে কৌশলে বাংলাদেশে আস্থানা গাড়তে চেষ্টা করতেছে।।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

তানভীরশাওন বলেছেন: খবরদার হারামির দল ।আমাদের দেশের দিকে চখ মেলে তাকাবিনা সয়তান আমেরিকা ।আমাদের দেশ আমরাই ঠিক করব ।তুদের দরকার নাই ।তুরা হলি বিষাক্ত সাপ

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

সজিব তৌহিদ বলেছেন: আমেরিকানদের কাজই এ রকম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.