নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

‘ছাত্রশিবির একটি জঙ্গি সংগঠন’

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের প্রতিবেদন

শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উঠে এসেছে ইসলামী ছাত্রশিবিরের নাম। ইতোমধ্যেই ছাত্রশিবিরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষ ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একটি গবেষণা সংস্থা। তাদের এমন ঘোষণার পর দেরিতে হলেও বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ইসলামী ছাত্রশিবিরকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে।



একইভাবে দিল্লিকেন্দ্রিক ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ম্যানেজমেন্ট তাদের সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালে (ঝড়ঁঃয অংরধ ঞবত্ত্ড়ত্রংস চড়ত্ঃধষ) দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদী দলগুলোর ওপর ব্যাপক গবেষণা তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে, ‘বাংলাদেশের ছাত্রশিবির একটি জঙ্গি সংগঠন’।

এদিকে দক্ষিণ এশিয়ার ইসলামি সন্ত্রাসবাদ, বাংলাদেশের মৌলবাদীদের নেটওয়ার্ক ও তাদের আর্থিক সংস্থানের ওপর কয়েকটি গবেষণা ও আন্তর্জাতিক মানের বই ও জার্নাল প্রকাশ করেছেন প্রখ্যাত গবেষক জয়দ্বীপ সাইকিয়া। তিনি ২ বছর (২০০২-২০০৪) আমেরিকার অঈউওঝ, দ্য প্রোগ্রাম ইন আর্মস কন্ট্রোল, ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন দ্য ইউনিভার্সিটি অব ইলিনয়েস অ্যাট আরবান ক্যাম্পেইন (ঞযব ঢ়ত্ড়মত্ধস রহ ধত্সং পড়হঃত্ড়ষ, ফরংধত্সধসবহঃ, ধহফ রহঃবত্হধঃরড়হধষ ংবপঁত্রঃু রহ ঃযব টহরাবত্ংরঃু ড়ভ ওষষরহড়রং ধঃ টত্নধহ ঈযধসঢ়ধরমহ) সংক্রান্ত গবেষণা করে প্রকাশ করেছেন সাড়া জাগানো বই— ‘টেরর স্যান্স ফ্রন্টিয়ার্স : ইসলামিস্ট মিলিট্যান্সি ইন নর্থ ইস্ট এশিয়া’ (২০০৪)। এই বইয়ের শেষে বাংলাদেশের জামায়াত-শিবির, হরকাতুল জিহাদ, বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতাসহ (জেএমবি) প্রায় অর্ধশতাধিক জঙ্গি সংগঠনের পরিচয়, নেতৃত্ব ও তাদের মান, ঠিকানা, সংগঠনের কাঠামো, অর্থপ্রাপ্তির উত্স, আন্তর্জাতিক যোগাযোগ ও বাংলাদেশে তাদের ঘাঁটিসমূহের তালিকা দেওয়া হয়। সাইকিয়ার এই গবেষণার ব্যাপক প্রশংসা করেন আমেরিকার প্রখ্যাত গবেষক স্টিফান পি কোহেন— যিনি আমেরিকার সেরা থিংক ট্যাংক ইত্ড়ড়শরহমং ওহংঃরঃঁঃরড়হ-এর সিনিয়র গবেষক। সাইকিয়া তার গবেষণায় জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান তালেবানিইজম (ঞধষরনধহরংস) বা তালেবানিকরণের মূল অনুঘটক স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির।



শিবিরের আন্তর্জাতিক কানেকশন

জানা গেছে, সাধারণত সংগঠনটির উদ্যোগে দেশের কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ের নেতাদের ছাত্র বা অন্য কোনও ভিসায় বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। মাঝে মাঝে বাংলাদেশ থেকে শিবির ও জামায়াতের কোনও কোনও নেতা বিদেশে গিয়ে ওই দেশের নেতাদের দিক-নির্দেশনা দিয়ে আসেন। সেখানে বসবাস করা নেতারা সে দেশের নাগরিকদের সঙ্গে মিশে সাংগঠনিক এসব নির্দেশনা সুকৌশলে বাস্তবায়ন করেন। আরও জানা যায়, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অনেক নেতাই সাংগঠনিক প্রয়োজনে এখন বিদেশে রয়েছেন।



বিদেশ যাওয়া হল না শিবির নেতার

গত পরশু সোমবার ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি মহব্বত আলী তুরস্কের ইএনআইডব্লিউর সম্মেলনে যোগ দিতে বিমানবন্দর পৌঁছুলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে সংগঠনটি তাদের আন্তর্জাতিক কানেকশন মজবুত করে থাকে বলে অভিযোগ রয়েছে।



যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ছাত্রশিবির সন্ত্রাসী সংগঠন



ইসলামী ছাত্রশিবিরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষ ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একটি গবেষণা সংস্থা। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে শিবিরের যোগাযোগ আছে বলে ওই সংস্থা মন্তব্য করেছে।



ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অধিভুক্ত ন্যাশনাল কনসোর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেরোরিজম অ্যান্ড রেসপন্সেস টু টেরোরিজমের (এসটিএআরটি) তৈরি ফাইলে ছাত্রশিবিরের পরিচিতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও ছাত্রশিবির আরও বেশ কয়েকটি সন্ত্রাসী সংস্থার সঙ্গে জড়িত। হরকাতুল জিহাদ ও জামা’আতুল মুজাহিদিনের মতো বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী দলের কর্মী সংগ্রহের একটি ইউনিট হিসেবেও শিবিরের ভূমিকা আছে বলে উল্লেখ করা হয়েছে।



এতে আরও বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সন্ত্রাসী কর্মকাণ্ডের ফ্রন্ট হিসেবে শিবিরকে ব্যবহার করা হয়।



এসটিএআরটি বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের যে তালিকা করেছে, তাতে ছাত্রশিবিরেরও নাম আছে। আইনগতভাবে পরিচালিত হওয়ার দাবি করলেও ছাত্রশিবির ‘নিঃসন্দেহে’ একটি জঙ্গি সংগঠন বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি।



এ গবেষণা সংস্থার তথ্যমতে, বাংলাদেশের বৃহত্ ইসলামি দল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের আইনগত বৈধতা থাকলেও এটি মূলত একটি উগ্র সন্ত্রাসী দল এবং দীর্ঘ সময় ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অজানাসংখ্যক সদস্যের সমন্বয়ে গঠিত এ জঙ্গি ছাত্র সংগঠনটি বাংলাদেশে ইসলামি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। এ লক্ষ্যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড করতেও পিছপা হয় না।



শিবিরের আন্তর্জাতিক সম্পর্ক শাখা

বিদেশে শিবিরের শাখা-সংগঠন ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নামে রয়েছে একটি আলাদা শাখা। এই শাখা শিবিরের বিদেশি সংগঠনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলে। বিদেশি সংগঠনকে পরিচালনার নির্দেশনাও দেয় এ সংগঠন। অন্যদিকে দেশ থেকে কেউ বিদেশে গেলে কিংবা সংগঠন পরিচালনার জন্য কাউকে পাঠানো হলেও এ শাখা যোগাযোগ করে সংশ্লিষ্ট দেশের সংগঠনের সঙ্গে।

এ ব্যাপারে যোগাযোগ করলে শিবিরের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদককে পাওয়া যায়নি। তবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আতাউর রহমান সরকার বলেন, ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক সংগঠন। ইসলামের জন্য কাজ করায় দেশে-বিদেশে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচারণা চলছেই। বিভিন্ন দেশে সেমিনারে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, শিবির আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংগঠন। তাই বিভিন্ন দেশে সেমিনারে যোগ দিতে যাওয়াটা অন্যায় কিছু নয়।

Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

হাবীব রহমান বলেছেন: পুরোনো খবর।
তবে ভাল একটি গবেষণার মাধ্যমে এসেছে। এখন এটি একটি সামাজিক জ্ঞান।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

কান্না হাসি বলেছেন:

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

হামজা কানাল মোস্তফা বলেছেন: এটা অবশ্যই একটি অশনি সংকেত। কারণ জামায়াত শিবিরের সাথে আমেরিকার যেমন সুসম্পর্ক, তেমনি সুসম্পর্ক একসময় আল-কায়েদার সাথেও ছিল। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে আক্রমণের হাতিয়ার হিসেবে এই আল-কায়েদাকেই ব্যবহার করেছে। আমাদের সাথেও যে অনুরূপ আচরণ হবে না, তার বোধহয় নিশ্চয়তা দেয়া যায় না। অর্থাৎ জামায়াতসহ কিছু সংগঠনের গায়ে জঙ্গি লেবাস দিয়ে এই দেশে আগ্রাসনের আশঙ্কা অমূলক নয়। তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি, সাউথ এশিয়ান টেরোরিস্ট পোর্টালে শিবিরকে জঙ্গি নয়, চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে।জঙ্গিবাদ আর চরমপন্থার মাঝে কিছু পার্থক্য স্থিত।
south Asian terrorism portal
difference between terrorism and extremism
terrorism vs extremism

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

হামজা কানাল মোস্তফা বলেছেন: এটা কোন দলীয় ইস্যু নয়। বরং জাতীয় ইস্যুতে সকলের কাছে একচেটিয়া লীগ প্রেম বা শিবির প্রেম এবং অমূলক লীগ বিদ্বেষ বা শিবির বিদ্বেষ ত্যাগ করে বস্তুনিষ্ঠতা কাম্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.