নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

আমি কোনো অন্যায় ও অনিয়ম করিনি, যাতে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল হতে পারে -সৈয়দ আবুল হোসেন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তার সম্পর্কে বিশ্বব্যাংক প্যানেল চেয়ারম্যান যে অভিযোগ করেছে তা সঠিক নয়। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির ষড়যন্ত্রে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও অসত্য অভিযোগ ও অপপ্রচারের ভিত্তিতে বিশ্বব্যাংক আমাকে জড়ানোর চেষ্টা করছে।’

দেশবাসীর উদ্দেশে লেখা এক জবাবদিহিমূলক বিবৃতিতে সৈয়দ আবুল হোসেন নিজের অবস্থান তুলে ধরে একথা বলেন। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে তা প্রকাশ করা হয়।

বিবৃতিতে আবুল হোসেন বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পদ্মা সেতু নিয়ে নানাবিধ অপপ্রচারের কারণে প্রধানমন্ত্রী স্বচ্ছতা রক্ষায় তাঁকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এরপর পদ্মা সেতু বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি।’

সৈয়দ আবুল হোসেন বলেন, তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্য দিয়ে পদ্মা সেতু প্রকল্পের কার্যক্রম অগ্রসর হয়েছে। বাংলাদেশ সরকারের প্রকিউরমেন্ট আইন-বিধি, প্রচলিত আইন ও বিশ্বব্যাংকের গাইড লাইন অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পের কার্যক্রম এগিয়েছে। তিনি বলেন, মূল্যায়নের প্রতিটি পর্যায়ে বিশ্বব্যাংকের সম্মতির পর পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। পরামর্শক নির্বাচনে প্রচলিত বিধিবিধান ও বিশ্বব্যাংকের নির্দেশনা অনুযায়ী একটি ‘নিরপেক্ষ বিশেষ মূল্যায়ন কমিটি’ দরপত্র মূল্যায়ন শেষে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করেছে। সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর কোন কর্তৃত্ব ছিল না। সাবেক এই মন্ত্রী আরও বলেন, মূল্যায়ন স্তরে প্রতিটি পর্যায়ে বিশ্বব্যাংক সম্পৃক্ত ছিল এবং মূল্যায়ন কমিটিও নিরপেক্ষ ছিল। সুতরাং পরামর্শক নিয়োগে কোনো অনিয়ম, অন্যায় ষড়যন্ত্র ও দুর্নীতি হয়নি এবং তিনি নিজে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না।

আবুল হোসেন বলেন, ‘রমেশ শাহ তার ডায়েরিতে কি কারণে তার নাম অন্তর্ভুক্ত করেছেন- তা তার জানা নেই। রমেশ শাহ’র ডায়েরিতে লেখা-‘পিসিসি’ তিনি কি উদ্দেশ্যে লিখেছেন তা তিনি নিজেই জানেন। রমেশের বা অন্য কারো সাথে এ ধরনের অনৈতিক কোন বিষয় নিয়ে তার কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘এস.এন.সি-লাভালিন ২য় থেকে ১ম স্থানে উঠে আসার মধ্যে কোনো অনিয়ম হয়েছে কি না—তা তিনি অবগত নন। বিষয়টি দরপত্র মূল্যায়ন সংক্রান্ত। কাজেই এ বিষয়টি মূল্যায়ন কমিটির মূল্যায়ন প্রতিবেদন এবং মূল্যায়ন কমিটি যে সুপারিশ করেছে- তাতে উল্লে¬খ রয়েছে। চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে বিশ্বব্যাংকে অর্থায়নের সময় বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির সুপারিশই হুবহু সেতু বিভাগ থেকে বিশ্ব ব্যাংকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মূল্যায়ন কমিটির সুপারিশে মন্ত্রী হিসেবে আমি কোন পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন বা সংশোধন করিনি।’

সৈয়দ আবুল হোসেন বলেন, ‘বিশ্বব্যাংকের অসত্য অভিযোগ ও কতিপয় পত্রিকার অপপ্রচার পদ্মা সেতুর বাস্তবায়নকে স্থগিত করে দিয়েছে। আমি কোনো অন্যায় ও অনিয়ম করিনি—যাতে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল হতে পারে। একটি স্বার্থান্বেষী মহলের কারসাজিতে পদ্মা সেতুর বাস্তবায়ন আটকে গেল। এটা আমার জন্য যেমন বেদনাদায়ক ও অস্বস্তিকর, তেমনি দেশের জন্য চরম ক্ষতির কারণ।’

Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

নিশ্চুপ শরিফ বলেছেন: তার কথা মানতে গেলে তো এখন মানতে হইব সানি লিউন ভার্জিন। :P :P :P :P

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: সৈয়দ আবুল হোসেন বলেন, ‘বিশ্বব্যাংকের অসত্য অভিযোগ ও কতিপয় পত্রিকার অপপ্রচার পদ্মা সেতুর বাস্তবায়নকে স্থগিত করে দিয়েছে। আমি কোনো অন্যায় ও অনিয়ম করিনি—যাতে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল হতে পারে।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ বিনুদুনরে বিনুদুন =p~ =p~ =p~

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

জিললুর রহমান বলেছেন: হ আপ্নে সত্যবাদী যুধিষ্ঠির।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

আশফাক সুমন বলেছেন: মিথ্যুক ।
X(( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.