নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

জামায়াত নেতা সেলিম: কসাই কাদেরের অপকর্মের দায় যদি কাদের মোল্লার ওপর চাপানো হয়, তাহলে আকাশ থেকে আল্লাহর গজব নামবে আর জমিতে আমরা বসে থাকব না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবদুল কাদের মোল্লার বিষয়ে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন বলেছেন, ‘কসাই কাদের আর আবদুল কাদের মোল্লা এক জিনিস নয়। কসাই কাদেরের অপকর্মের দায় যদি কাদের মোল্লার ওপর চাপানো হয়, তাহলে আকাশ থেকে আল্লাহর গজব নামবে আর জমিতে আমরা বসে থাকব না।’

আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর ও কাকরাইলের নাইটিঙ্গেল মোড় এলাকায় মিছিল সমাবেশ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সেখানে সেলিম উদ্দিন এসব কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন, ‘একটা রায়ই শেষ নয়। রায়ের পরে রায়, এর পরও বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধের থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’

আওয়ামী লীগের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগকে বলব, দেশের বৃহত্তর স্বার্থে সবদিক বিবেচনা করে বিচারের ব্যাপারে পদক্ষেপ নেবেন। এক বিচার করলেই দিন শেষ হয়ে যাবে না। আপনাদেরও এ দেশে থাকতে হবে, আমরাও থাকব, সবাই থাকবে। সুতরাং বিভেদ সৃষ্টি করে জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।’

দেলাওয়ার হোসাইন সাঈদীর ব্যাপারে সেলিম উদ্দিন বলেন, ‘সরকারের মাথা যদি ঠিক থাকে, তাহলে সাঈদীর ব্যাপারেও সবকিছু হিসাব করবেন। না হলে মানুষ ছেড়ে দেবে না। এটা মগের মুল্লুক না।’

গত বৃহস্পতিবারের হরতালে বগুড়ায় জামায়াতের নিহত তিন নেতার হত্যাকারীদের এক সপ্তাহের মধ্যে বিচারের মুখোমুখি করা না হলে, ঢাকায় বৃহত্তর কঠিন কর্মসূচি দেওয়ার হুঁমকি দেওয়া হয়েছে সমাবেশ থেকে।



এ বিচার আর চলতে পারে না

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, ‘প্রকৃত যুদ্ধাপরীদের পাকিস্তানে পাঠিয়ে দিয়ে এ দেশের নাগরিকদের বিচার করে জাতির কলঙ্ক মুছতে পারবে না। আমাদের নেতারা নিরপরাধ। স্কাইপে সংলাপের গোপন তথ্য প্রকাশ হয়ে পড়ার পর এ বিচার আর চলতে পারে না। অবিলম্বে জামায়াতের নেতাদের মুক্তি দিতে হবে।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জামায়াত একটি নিবন্ধিত ও সংসদে প্রতিনিধিত্বকারী দল। দুই বছর ধরে আমাদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের অফিস খুলে দিতে হবে। না হলে নেতা-কর্মীদের নিয়ে অফিস খুলতে যাব।’

সমাবেশে অন্য নেতাদের মধ্যে জামায়াতের মশিউল আলম, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, লুত্ফর রহমান ও শিবিরের কেন্দ্রীয় নেতা ইয়াসির আরাফাত বক্তব্য দেন।

মিছিল সমাবেশ : আজ সকাল নয়টার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জড়ো হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সেখানে রাস্তা বন্ধ করে প্রায় সোয়া এক ঘণ্টার মতো সমাবেশ করেন তাঁরা। বেলা ১০টা ৫০ মিনিটে শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি দৈনিক বাংলা, ফকিরাপুল, নয়াপল্টন হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ওই সব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Click This Link

This is good sign that govt allow them for public meeting & they also finish the meeting peacefully. I hope govt will not take any further unlawful step against them until they remain enlisted political party. Please maintain law & order situation and save our lives & properties.

এই দেশের মানুষ একসময় ঘৃণা ভরে স্মরণ করবে জামতিদের বাংলাদেশী জনক জিয়াউর রহমান এবং তাদের পরবর্তী পৃষ্ঠপোষক খালেদা জিয়াকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

নন্দনপুরী বলেছেন:






শকুনের দোয়ায় গরু মরেনা..........
আল্লার গজব ভন্ডদের মাথায়ই পড়বো..........

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

সংকেত মাহমুদ বলেছেন: ইসলামের ইতিহাসে খেলাফত কায়েমকারী কাউরে কখনো দেখছেন মিথ্যাচারের চর্চা করতে ??

জামাত-শিবির হল ইসলামের প্রকৃত শত্রু, যারা মুখে খেলাফত কায়েমের কথা কয় আবার মিথ্যাচারের চর্চাও করে ।যেমনঃআদালতে কাদের মোল্লার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ঘটনাস্হল ঢাকার মিরপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ।অথচ এ প্রসঙ্গে আদালতে কাদের মোল্লার পক্ষের সাক্ষী হাফেজ এ আই এম লোকমান আদালতে মিথ্যা জবানবন্দী দিয়ে বলেছেঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন। হানাদার বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন সম্পর্কই ছিল না !!!!!!! দৈনিক সংগ্রামও কাদের মোল্লার পক্ষের ঐ সাক্ষীর এই মিথ্যা জবানবন্দীটি রিপোর্ট ফলাও করে নিখছে কাদের মোল্লার পক্ষের সাক্ষী লোকমান যে আদালতে মিথ্যা জবানবন্দী দিয়েছে তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনী সেনাপতি ঘাতক নিয়াজীর সঙ্গে
৭১ এ ২ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করসে যে রাজাকার বাহিনী, সেই রাজাকার বাহিনীর লিডার গোলাম আজম গং দের কৃতকর্মের কথা মনে করলেই স্পষ্ট হয়ে যায় জামাত- শিবির একটা ধর্ম বেচে খাওয়া মিথ্যাচারের চর্চা করা একটা দল ।মুখে ইসলাম কায়েমের কথা কয় আবার আদালতে মিথ্যাচারও করে ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ







৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

খুব সাধারন একজন বলেছেন: 'তুই রাজাকার!'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.