নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ থেকে আনা অর্থে কোনো অনিয়ম খুঁজে পায়নি জাতীয় রাজস্ব বোর্ড

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ থেকে আনা অর্থে কোনো অনিয়ম খুঁজে পায়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ১১ জানুয়ারি মন্ত্রিসভায় পাঠানো এক প্রতিবেদনে এনবিআর এ তথ্য তুলে ধরে। পাশাপাশি প্রতিবেদনে ড. ইউনুস সম্পর্কে কিছু ইতিবাচক মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত বিদেশ থেকে সম্মানী, পুরস্কার ও রয়্যালিটি বাবদ ড. ইউনূস ৫০ কোটি ৬২ লাখ টাকা দেশে এনেছেন। এই অর্থ করমুক্ত আয় হিসেবে আয়কর নথিতে প্রদর্শন করে তিনি ১২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার টাকা কর অব্যাহতি নিয়েছেন। এতে কোনো অনিয়ম হয়নি এবং আয়করও ফাঁকি দেননি তিনি।

সূত্র জানায়, গত বছরের ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় ওয়েজ আর্নারের সুবিধা নিয়ে বিদেশ থেকে কী পরিমাণ অর্থ দেশে এনেছেন ও আয়কর অব্যাহতি নিয়েছেন এসবের বৈধতা যাচাইয়ের পাশাপাশি কোনো কর ফাঁকি দিয়েছেন কিনা তা তদন্ত করতে এনবিআরকে নির্দেশ দেয়। এরপর ৫ মাস অনুসন্ধান শেষে ড. ইউনূসের আয়কর অব্যাহতিতে কোনো অনিয়ম খুঁজে পায়নি এনবিআর। এনবিআরের প্রতিবেদনে ড. ইউনূস সম্পর্কে বলা হয়, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে ২০১১ সাল পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বকালীন ব্যাংকের কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুদ্রঋণ কার্যক্রম ব্যাপক জনপ্রিয়তা পায়।

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: খেইল্লা দাবা
আটকি যাবা
নিতি তাই আমার মনে অয় সব যরযন্তর
ডঃ ইউনুছের দুঃখিত অন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.