নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

দেশের সংবাদমাধ্যমে অনলাইনের গণজাগরণ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

দেশের সবচেয়ে অগ্রসরমান অনলাইন সংবাদমাধ্যম হয়ে উঠেছে বাংলানিউজ। বিশ্বের শীর্ষ অনলাইন তালিকা নির্মাতা অ্যালেক্সা ডটকমের এ বছরের ১ ফেব্রুয়ারির গ্রাফচার্ট এ তথ্যের আভাস দিয়েছে। একে একে বাংলানিউজ দেশের চলমান সবগুলো অনলাইন গণমাধ্যমের কাছে আরও বেশি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তাই দেশের অনলাইন সংবাদমাধ্যমের এ প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের অনলাইনকেন্দ্রিক পাঠকের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। সঙ্গে পাঠক সচেতনাও বাড়ছে। পাঠকের এ চাহিদা পূরণে বাংলানিউজের নিউজরুম কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। আর রাজনৈতিক উত্তাপে বাংলানিউজের রিপোর্টাররা তো মাঠ ছাড়ার সুযোগই পাচ্ছেন না। তাই দেশের অনলাইন সংবাদমাধ্যমের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা যাচাইয়ে এ সময়টা খুবই তাৎপর্যপূর্ণ।

এ মুহূর্তে দেশে স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, নোটবুক এবং নেটবুকে ইন্টারনেটে ব্যবহার হু হু করে বাড়ছে। দেশের পর্যটন নগরী কক্সবাজারে সদ্য অনুষ্ঠিত ২১তম সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (ঝধহড়ম) সম্মেলনে এ তথ্যটি সুস্পষ্ট হয়েছে। আর এ অগ্রগতিতে অনলাইন সংবাদমাধ্যমগুলো সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রাখছে।

সব মিলিয়ে দেশের অনলাইন সংবাদমাধ্যমে এটি গণজাগরণের আভাস দিচ্ছে। একদিকে ইন্টারনেট অন্যদিকে সংবাদের তাৎক্ষণিক প্রাপ্তির উত্তাপ দুয়ে মিলে সময়টা এখন অনলাইনের দিকেই ভালোভাবে এগোচ্ছে। সংবাদ যখন, তখনই জানুন, কাল নয়। অধিকাংশ পাঠকেরা এখন দিনের ঘটনা দিন পেরিয়ে পরদিন সকালে দেখাকে পিছিয়ে থাকা বলেই মনে করেন। জানতে হবে এখনই। খবর তা যেমনই হোক।

দেশের মোবাইল অপারটরেরাও এখন ব্রেকিং নিউজ দিতে আর পিছ পা হয় না। পাঠকেরাও এ ধরনের ব্রেকিংয়ের অপেক্ষায় থাকেন। ফলে ইন্টারনেটে এক ধরনের পাঠকশ্রেণীর আর্বিভাব হয়েছে। এ শ্রেণীর পাঠক অব্যশই সক্রিয় এবং চটপটে। যাদের কাছে খবর মানেই তাৎক্ষণিক একটা বিষয়। খবর প্রতিমুহূর্তেই বাসি হচ্ছে।

এসব দিক থেকে বাংলানিউজ পাঠকের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব আর বিবেচনায় নিয়ে অবিরাম নিজেকে ছাড়িয়ে যাওয়া প্রত্যয়ে কাজ করছে। তবে পরিবর্তনের ধারায় কোনো কিছুই স্থায়ী নয়। তাই নিজেকে নিত্যনতুন উপস্থাপনায় বাংলানিউজ সচেষ্ট আর আগের চেয়েও সক্রিয়।

অ্যালেক্সা ডটকমের গ্রাফচার্টে নতুন করে এগিয়েছে বাংলানিউজ। আরও সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখন বাংলানিউজের সামনে। সব মিলিয়ে দেশের অনলাইন সংবাদমাধ্যমে এ গণজোয়ারের অংশীদার হতে পেরে বাংলানিউজের সংবাদ উপস্থাপনে নিজেকে আরও সুসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছে। কথাগুলো এভাবেই বললেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

বাংলানিউজে দেশের সর্বাধিক অনলাইন রিপোর্টারদের সক্রিয় একটি চৌকস কর্মীদল মাঠে ক্লান্তিহীন খবরের পেছনে ছুটছেন। নিউজরুমও তাদের সার্বিক সহযোগিতা করতে সদাতৎপর।

সব মিলিয়ে তৎপর কর্মীবাহিনী নিয়ে বাংলানিউজ এখন দেশজুড়ে খবরের পেছনের খবর জানাতে অবিচল। দেশের যেকোনো ঘটনা সবার আগে জানাতে বাংলানিউজ সদাই সচেষ্ট। দেশ-বিদেশের কোটি পাঠকের প্রত্যাশা পূরণে বাংলানিউজের সচেষ্টা ছিল, আছে আর ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.