নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

ঢাবি ক্যাম্পাস উত্তাল , একটাই দাবি ‘কাদের মোল্লার ফাঁসি’

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

রাজধানীর শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এখন স্লোগানে স্লোগানে মুখরিত। প্রত্যেকের হাতে মোমবাতি। দফায় দফায় মিছিল। কোথাও মশাল মিছিল। কোথাও অবরোধ। সবার দাবি একটাই। স্লোগানও একটাই -‘কাদের মোল্লার ফাঁসি চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন উত্তাল। ‘কসাই কাদেরের যাবজ্জীবন সাজা মানি না’, ‘আর কোনো রায় নেই, কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘রাজাকারদের সঙ্গে বসবাস করতে চাই না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এসব স্লোগানে স্লোগানে মুখরিত ক্যাম্পাস।

আজ মঙ্গলবার বিকেল তিনটা থেকে শুরু হলেও এখনও চলছে বিক্ষোভ আর সমাবেশ। শাহবাগে প্রথমে অবরোধ শুরু করেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। সংগঠক চিকিত্সক ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন নয় ফাঁসি চান তাঁরা। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। আগামীকাল বুধবার আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান সংগঠক ইমরান।

টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্লোগান ৭১’। তাঁরাও কাদের মোল্লার ফাঁসি চান। স্লোগান একাত্তরের কর্মী কাজল আবদুল্লাহ বলেন, কাদের মোল্লার যাবজ্জীবন রায় যথাযথ নয় বলে আমরা মনে করছি। আমরা চাই রায়ের বিরুদ্ধে আপিল হোক। কাদের মোল্লার ফাঁসি হোক। শুধু অনলাইন সংগঠক বা স্লোগান ৭১ নয় আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যোগ দিয়েছেন শিল্পীরাও।

Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নদীর তীরে বলেছেন: কিছু বুঝিনা । ফাসি চাই ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

নাজমুল৪৩৩ বলেছেন: এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: কাদের মোল্লার ফাঁসি চাই।’

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

আহ্‌মুদুল বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

লজিক2010 বলেছেন:




রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

তানিয়া হাসান খান বলেছেন: রাজাকারের ফাঁসি চাই

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

আল ইফরান বলেছেন: এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

চোখের পলক বলেছেন: একজন একজন নয় সবগুলো নরপিশাচের একযোগে একই সময়ে মৃদন্ড কার্যকর করা হোক

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

শুধুই অর্ক বলেছেন: ফাঁসি চাই । মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না'

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।++++++++

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

তুহিন সরকার বলেছেন: কসাই কাদের সহ অন্যান্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.