নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

সাংসদদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, প্রশ্ন উঠতে পারে, জামায়াতের ভয়ে এই রায় দেওয়া হয়েছে কিনা? থামালেন সাজেদা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মহাজোটের সাংসদেরা। তাঁরা বলেছেন, এই রায়ে দেশের মানুষ হতাশ ও অপমানিত হয়েছে।

আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বের পর অনির্ধারিত এ আলোচনা শুরু করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তবে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হস্তক্ষেপে আলোচনা শেষ পর্যন্ত বেশি দূর এগোয়নি। তিনি বিষয়টি নিয়ে একটি নির্ধারিত তারিখে আলোচনা করার জন্য ডেপুটি স্পিকার শওকত আলীর প্রতি অনুরোধ জানান।

মেনন বলেন, ‘আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। কারণ আমাদের জন্য আজকের দিনটি বেদনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারের সিদ্ধান্ত হয়েছিল এই সংসদে। এ বিচার বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। জাতীয়ভাবে জামায়াতে ইসলামী নাশকতা চালাচ্ছে। পরে বিএনপি তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। জামায়াত বলেছে, কোনো ধরনের ক্যাপিটাল জাজমেন্ট (মৃত্যুদণ্ড) হলে দেশে গৃহযুদ্ধ হবে।’

রায়ের বিরুদ্ধে আপিলের দাবি জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘হত্যা, গণহত্যা, ধর্ষণ প্রমাণিত। কবি মেহেরুন্নেসাকে এই কাদের মোল্লা নির্মমভাবে হত্যা করেছে। মিরপুরে এই কাদের মোল্লা কী তাণ্ডব চালিয়েছিল, তার প্রমাণ মুসলিম বাজার বধ্যভূমিতে আছে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল। অথচ অপরাধের শাস্তি হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই রায়ে সবার মন ভেঙে গেছে। আমরা সাপ নিয়ে খেলছি। সাপের মুখে চুমু দিতে নেই। সুযোগ পেলে সেই সাপ ছোবল দেবে।’

মেনন আরও বলেন, ‘এই রায়ের ফলে মানুষের মনে ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠেছে, তা দূর করা প্রয়োজন। মানুষের জীবন নিয়ে খেলার শাস্তি যাবজ্জীবন হলে গোলাম আযম আর নিজামীর মতো নির্দেশদাতাদের ক্ষেত্রে কী রায় হবে, তা নিয়ে সকলে শঙ্কিত।’

জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, ‘রায়ে প্রমাণিত হয়েছে, সরকার বিচারকাজে হস্তক্ষেপ করেনি। তবে আদালত মানুষের ইচ্ছার বিরুদ্ধে রায় দিয়েছেন। একজন কসাইয়ের বিরুদ্ধে এই রায়ে মানুষ অপমানিত ও ক্ষুব্ধ।’

বাদল আরও বলেন, ‘এই রায়কে কেন্দ্র করে জামায়াত দেশজুড়ে নাশকতা চালাচ্ছে। রাষ্ট্রশক্তিকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। সেই পরিস্থিতিতে এই রায়। এতে রাষ্ট্রশক্তির অবস্থান সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দাঁড়ায়। আপস করার মতো নয়, এমন একটি বিষয়ে আপস করা হয়েছে।’

বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান বলেন, ‘কাদের মোল্লার মতো কসাই মিরপুরে কমপক্ষে চার-পাঁচ শ লোককে হত্যা করেছিল। তাঁর বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত। এত অভিযোগের পর যদি মৃত্যুদণ্ড না হয়, তাহলে অন্য যারা আছে, তাদের বিরুদ্ধে কী রায় হবে, তা নিয়ে সংশয় আছে।’ তিনি আরও বলেন, এই রায়ের আগে জামায়াত বলেছিল, কাদের মোল্লার মৃত্যুদণ্ড হলে দেশে গৃহযুদ্ধ হবে। প্রশ্ন উঠতে পারে, জামায়াতের ভয়ে এই রায় দেওয়া হয়েছে কিনা?

সৈয়দা সাজেদা চৌধুরী ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, ‘বিষয়টি নিয়ে অনির্ধারিত আলোচনা না করে দিনক্ষণ ঠিক করে আলোচনা হতে পারে। কারণ এটি আদালতের বিষয়।

অনির্ধারিত আলোচনার পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নেন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, গিয়াস উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, শাহ আলম ও আবু জাহির।

সবশেষে আগামীকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

Click This Link

আওয়ামি লীগ জামাতের সাথে আতাত করেছে কিনা তা যাচাই করার সময় এসেছে। আর যদি এই রকম কিছু করে থাকে তবে তাদের জাতি ক্ষমা করবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.