নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

সরকার আপিল করতে পারবে কি?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে শুধু আসামিপক্ষেরই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল। সরকারের আপিল দায়েরের কোন সুযোগ ছিল না। বর্তমান সরকারের আমলে ওই আইনের সংশোধনীতে সরকার পক্ষকেও আপিলের সুযোগ দেয়া হয়েছে। তবে ওই বিধানের বলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের সুযোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আইনে বলা হয়েছে, খালাস আদেশের বিরুদ্ধে সরকার আপিল দায়ের করতে পারবে। তবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ গতকাল মানবজমিনকে বলেছেন, ছয়টি অভিযোগের মধ্যে একটি অভিযোগে আবদুল কাদের মোল্লাকে খালাস দেয়া হয়েছে। যে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে সে খালাস আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের সুযোগ রয়েছে। তখন পুরো বিষয়টিই চলে আসবে। অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান-ও একই মত দিয়েছেন। তবে আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, খালাস আদেশের অংশ ব্যতিত অন্য কোন অংশে তাদের আপিল বিভাগে যাওয়ার সুযোগ নেই। আবদুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকার আপিল করতে পারবে কিনা- এ প্রশ্নের সুরাহা আপিল বিভাগেই হতে পারে। তবে আরেকটি প্রশ্নও অমীমাংসিত রয়ে গেছে। সাধারণত হাইকোর্টের কোন রায়ের বিরুদ্ধে প্রথমে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে হয়। লিভ টু আপিল মঞ্জুর হলেই আপিল দায়েরের সুযোগ পাওয়া যায়। কিন্তু ১৯৭৩ সালের আইনে প্রথম লিভ টু আপিল দায়ের করা হবে, না সরাসরি আপিল দায়ের করা হবে তা স্পষ্ট নয়।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.