| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের বিচার বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক দৌড়ঝাঁপ করছেন সেই টবি ক্যাডম্যান। গোলাম আযম-নিজামীদের পক্ষে লড়তে ২০১১ সালের শেষ দিকে যুক্তরাজ্যের এই আইনজীবী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশে ঢুকতে না পারলেও ক্যাডম্যান থেমে থাকেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধে সৌদি আরবসহ বিভিন্ন দেশে লবিং-তদবির ও প্রচারণার মাধ্যমে সরকারকে চাপে ফেলতে কাজ করে যাচ্ছেন। গত বছর সৌদি আরব সফরকালে তিনি সৌদি গেজেট পত্রিকায় সাক্ষাৎকারে অবলীলায় তা স্বীকারও করেছেন। মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবকে বিচার বন্ধে অনুরোধ করেন ক্যাডম্যান। সাক্ষাৎকারে তিনি বলেন, '২০১২ সালের ১৬ ডিসেম্বর সরকার একটি প্রতীকী সাজা দেওয়ার পরিকল্পনা করছে এবং ২০১৩ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের মধ্যে তা কার্যকরের চেষ্টা চলছে। এ লক্ষ্যেই প্রধান অভিযুক্ত গোলাম আযমের মামলায় সাক্ষীর সংখ্যা সর্বোচ্চ ১২ জন রাখা হয়েছে।' ক্যাডম্যান দাবি করেন, 'শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শীর্ষস্থানীয় আসামিদের সর্বোচ্চ শাস্তি ও রায় কার্যকরে সব পদক্ষেপই নেবে। কারণ কারাদণ্ড দেওয়া হলে পরবর্তী নতুন সরকারের সময়ে তারা মুক্তি পেয়ে যেতে পারেন। এ কারণে ভিত হাসিনা জামায়াত নেতাদের সাজা দিতে সাজানো প্রক্রিয়ায় দ্রুত অগ্রসর হচ্ছেন।' ক্যাডম্যান বলেন, 'অন্তত তিন প্রধান ব্যক্তি গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার ও রায় কার্যকরের স্পষ্ট লক্ষ্য রয়েছে সরকারের। আমার প্রত্যাশা, প্রভাবশালী দেশগুলো এবং যেসব দেশের বাংলাদেশের সঙ্গে স্বার্থ-সংশ্লিষ্টতা রয়েছে, তাদের উচিত বিষয়টির দিকে নজর দেওয়া।' আন্তর্জাতিক মহল সজাগ হবে বলেও দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন টবি ক্যাডম্যান।
তিনি যুদ্ধাপরাধীদের বিচারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভিন্নমতাবলম্বী দমন হিসেবেও প্রচার চালান। সাক্ষাৎকারে তিনি এও বলেন, 'শেষ না দেখা পর্যন্ত আমি থামব না।' ক্যাডম্যান সতর্ক করেন, 'যুদ্ধাপরাধীদের বিচার চলতে থাকলে এবং রায় কার্যকর হলে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি হবে। দেশটি কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে।' তিনি বলেন, 'যুদ্ধাপরাধীদের বিচারে কার্যত কোনো আন্তর্জাতিক বা জাতীয় ট্রাইব্যুনালও গঠিত হয়নি। এর অন্য অভিপ্রায় রয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বিচারক, আইনজীবী ও আইন দিয়ে গঠিত হয়। আবার একে জাতীয় বা দেশীয় ট্রাইব্যুনালও বলা যাচ্ছে না। কারণ এটি দেশের প্রচলিত অপরাধ আইনের অনেক ধারাই বাদ দিয়েছে।'
Click This Link
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
একজন অপদার্থ বলেছেন: এই বেডারে কইন্নামু , তার ঠিকানা কি???
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
সঞ্জয় নিপু বলেছেন: শাহবাগ স্কয়ারে রাজাকারদের ফাঁসির দাবিতে অন্দোলনে যোগ দিন ।
আমরা রাজাকারের ফাসি চাই ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
একজন অপদার্থ বলেছেন: এই বেডারে কইন্নামু , তার ঠিকানা কি???
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***