নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

আটকে গেছে আইএমএফ ঋণের টাকা, বিলিয়ন ডলার ঋণের বিপরীতে বিদ্যুতের দাম বৃদ্ধির শর্ত, সর্বশেষ রাশিয়া থেকে অস্ত্র কেনার সিদ্ধান্তও স্বাভাবিকভাবে নেয়নি আইএমএফ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী, বিদ্যুতের দাম বৃদ্ধি ও রাশিয়া থেকে অস্ত্র কেনার বিষয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মধ্যে এক ধরনের মতবিরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে আটকে গেছে আইএমএফের বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) ঋণের দ্বিতীয় কিস্তি। প্রতিশ্রুতি অনুযায়ী গত জানুয়ারিতে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করার কথা ছিল। তবে তা আটকে গেছে। সরকারের পক্ষ থেকে আইএমএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শর্ত পরিপালন ছাড়া কিস্তি ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আইএমএফ। এ বিষয়ে সর্বশেষ গত রবিবার একটি বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি মাসে আরও একাধিক বৈঠক করা হতে পারে। শর্ত পরিপালনে উপায় খোঁজার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।



সূত্র জানায়, ব্যাংক আইনের সংশোধনী এনে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানোর শর্ত দিয়েছে আইএমএফ। এ ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আটকে গেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)-দের সরাসরি বরখাস্ত করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে ছেড়ে দিতে বলা হয়। শুধু তাই নয়, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংকের হাতেই ছেড়ে দেওয়ার সুপারিশ করে সংস্থাটি। কেননা বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকেরই এ ধরনের ক্ষমতা রয়েছে। কিন্তু ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীতে এমডি, ডিএমডির বিষয়টি অন্তর্ভুক্ত করা হলেও পরিচালনা পর্ষদের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের হাতে রেখে আইনের সংশোধনী প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে তীব্র আপত্তি জানিয়েছে আইএমএফ। এক বিলিয়ন ডলার ইসিএফ ঋণের বিপরীতে বিদ্যুতের দাম বৃদ্ধির শর্ত দিয়েছিল আইএমএফ। এ ছাড়া আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালুরও শর্ত দিয়েছিল আইএমএফ। এর কোনোটিই সরকার পুরোপুরি পালন করতে পারেনি। সর্বশেষ রাশিয়া থেকে অস্ত্র কেনার সিদ্ধান্তও স্বাভাবিকভাবে নেয়নি আইএমএফ। এর ফলে ইসিএফ ঋণের দ্বিতীয় কিস্তি আটকে দিয়েছে সংস্থাটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধনসহ সব ধরনের শর্ত বাস্তবায়নের ব্যাপারে সরকার আন্তরিক। কিন্তু এর জন্য আইএমএফের কাছ থেকে সময় চাওয়া হয়েছে।



জানা গেছে, এর আগে ইসিএফের ঋণের প্রথম কিস্তি ১৪ কোটি ডলার গত বছরের এপ্রিলে ছাড় করে সংস্থাটি। এরপর কয়েক দফা ঢাকা সফর করে আইএমএফ প্রতিনিধি দল। সর্বশেষ গত নভেম্বরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি প্রধান ডেভিড কোয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। তখন এসব শর্ত পরিপালনে তাগিদ দিয়ে যায়। এরপর সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংস্থাটি জানায়, শর্ত পরিপালন ছাড়া দ্বিতীয় কিস্তি ছাড় করা হবে না। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাদের দেওয়া সব ধরনের শর্ত পরিপালনের চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীও প্রায় চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় কিস্তি আটকে গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে সংস্থাটি চূড়ান্ত কোনো কিছু জানায়নি।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.