| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
আদর্শিক মতভেদ ভুলে কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে এককাট্টা হয়েছে প্রগতিশীল সব ছাত্র সংগঠন। সেখানে নেই শুধু জাতীয়তাবাদী ছাত্রদল। মূল সংগঠন বিএনপির মতো ছাত্রদলও প্রতিক্রিয়াহীন।
ছাত্রদলের একাধিক সূত্র জানায়, সংগঠনটির অনেক তরুণ নেতা-কর্মীও কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু দলীয় অবস্থানের কারণে তাঁরা অসহায়, কিছু বলতে পারছেন না।
গতকাল মঙ্গলবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর থেকে প্রায় সব মহলে অসন্তোষ দেখা দেয়।
অনলাইনে সংগঠিত হতে থাকেন ব্লগার ও ‘অনলাইন অ্যাক্টিভিস্টরা’। মূলত ব্লগ, ফেসবুকের মতো সামাজিক ওয়েব সাইটগুলোতে বার্তা ছড়াতে থাকে শাহবাগে অবরোধ গড়ে তোলা হবে। গতকাল বিকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট শাহবাগের আন্দোলনে গিয়ে একাত্মতা প্রকাশ করে। সেখানে সব ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা আছেন। তবে তাঁদের দলীয় কোনো স্লোগান বা ব্যানার ব্যবহার করা হচ্ছে না।
প্রগতিশীল সব ছাত্র সংগঠন থাকলেও সেখানে নেই ছাত্রদল। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
Click This Link
ছাত্রদল এখন নপুংসক দলে পরিনত হয়েছে। এরা এখন বৃহত্তর ছাত্রশিবিরের শাখা সংগঠন। এদের একটাই ধান্ধা, ক্ষমতায় কিভাবে যাবে। তাতে দেশের ক্ষতি হোক, দেশপ্রেম উচ্ছন্নে যাক কিংবা মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা হোক- কিছুই যায় আসে না। ধিক ছাত্রদলকে।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
আবুল বাহার বলেছেন: জাতীয়তাবাদী ছাত্রদল প্রগতিশীল ছাত্র সংগঠন নাকি?
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: প্রগতশিলদের থেকে ছাত্রদলের আদর্শের ফারাক রয়েছে, তারা হনুমান থেকে নিজেদের আবির্ভাব হয়েছে মনে করে আর ছাত্রদল মনে করে মানুষ আল্লার সৃষ্টি । জন্ম নিয়েই যাদের সাথে গড়মিল তাদের সাথে আর যাই হোক সখ্য গড়া যায় না ।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: পরগাছা পরজীবি একটা সংগঠন আসলেই কি আর না আসলেই কি? সাবাস ব্লগার ভাই-বোনেরা!
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
যোগী বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাত্রদল হরতালে ব্যস্ত।
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাত্রদলের নেতারা না থাকলেও বেশিরভাগ বিএনপি সমর্থক ফেসবুকার, ব্লগারদের শাহাবাগ আন্দলনে সমর্থন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন, অনেকেই উপস্থিত আছেন।
৭|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
হাসান কালবৈশাখী বলেছেন: ছাত্রদলের নেতারা না থাকলেও বেশিরভাগ বিএনপি সমর্থক ফেসবুকার, ব্লগারদের শাহাবাগ আন্দলনে সমর্থন জানিয়েছেন, অনেকেই উপস্থিত আছেন
৮|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
খুব সাধারন একজন বলেছেন: আজ, এই আন্দোলনের দিনে শুধু জামাত ছাড়া আর কারো বিরুদ্ধে যেন অভিযোগ না থাকে।
৯|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
খুব সাধারন একজন বলেছেন: সাবাস হাসান কালবৈশাখী ভাই!
এই আন্দোলনে দলাদলি নাই।
১০|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
নিষ্কর্মা বলেছেন:
আমি বুঝলাম না ছাত্রদলের উপরেও কি সংবিধানের ৭০ ধারা বলবত আছে? তাইলে তাদের কেন অংশগ্রহন নাই। তাদের নেতারা তো বলেই দিয়েছে জামাতের সাথে তাদের আদর্শিক ফারাক আছে এই ট্রাইবুনাল নিয়ে।
১১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: @দায়িত্ববান নাগরিক
কালকে যে আপনাদের পুটকি সবাইরে দেখাইয়া দিলেন.....আজকে কি পুটকি ডাকতে ব্যাস্থ.......
১২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
বিডিট্রন বলেছেন: রাইটস ম্যান, আপনি কোন দলের প্রতিনিধিত্ব কোরছেন নাকি? আপনাদের মত অসভ্যদের জন্য একটা ভাল এবং সভ্য আন্দোলন, তুচ্ছ, দলীয়, অসভ্য আন্দোলনে রুপ নিলে ও নিতে পারে। আপনি শাহবাগের সবাইকে জিগ্যেস করে এসেছেন যে তারা কে কোন দল করে?
এইখানে আপনাদের মত গুটি কয়েক নির্বোধ দলীয় ব্যানার নিয়ে হাজির হচ্ছে এবং অতিদ্রুত পেছন থেকে কেটে ও পড়ছে। এইসব ফাউল দলবাজ লোকদের সভ্য আন্দোলনে না থাকাই ভাল।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাত্রদল হরতালে ব্যস্ত।